আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইতালিতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপিত

ইতালিতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপিত

"ভালোবাসা এই পথে গেছে” এই স্লোগানে উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইতালির রাজধানী রোমে বাংলাদেশ সমিতি ইতালীর হলরুমে পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আমাদের সময় ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে নন রেসিডেন্স বাংলাদেশী সাংবাদিক সমিতি ইতালীর সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও দৈনিক ধূমকেতু পত্রিকার সদস্য আমিনুল ইসলামের পরিচালনায় কেঁক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সমিতি ইতালীর সাবেক সভাপতি ও ধূমকেতু সোস্যাল অর্গেনাইজেশনের কর্ণধার নূরে আলম ছিদ্দিকি বাচ্চু, ইপিবিএ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা আতিয়ার রসুল কিটন,বাংলাদেশ সমিতি ইতালীর সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইতালীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার,বৃহত্তর ঢাকা সমিতি ইতালীর সভাপতি কাজী মনসুর আহমেদ সিপু, সহ সাধারণ সম্পাদক সোহেল খান, সাবেক সহ সভাপতি সেলিম উদ্দিন, জালালাবাদ কল্যাণ সংয বৃহত্তর সিলেট ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, মহিলা সংস্থা ইতালীর সভাপতি শান্তা শিকদার, বাংলাদেশী খৃষ্ট্রান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিলভা লিটা, বৈশাখ বর্ষবরণ উদযাপন পরিষদ ২০১৮ এর আহবায়ক সানজিদা আহমেদ ববি , প্রধান সমন্বয়কারী রুপালী গোমেজ, উপদেষ্টা সায়রা হোসেন রাণী ও শামীমা শাহিন, দৈনিক ধূমকেতু ও DTV সংবাদদাতা তারেক আহমেদ নয়ন, সাপ্তাহিক প্রবাস কন্ঠ ইতালীর সম্পাদক ও PTV সম্পাদক মিনহাজ হোসেন সহ আরো অনেকেই।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সংবাদ পত্র জগতে আলোকিত, দৈনিক আমাদের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজ ও দরিদ্র অসহায় মানুষের কল্যানেও গরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদপত্র জ্ঞানের ভান্ডার, সমাজের প্রতিচ্ছবি, ইতিহাসের রক্ষক ও সংরক্ষক। স্বাধীনতার সময় দায়িত্বশীল সাংবাদিকগণ যে সংবাদ লিখেছেন তা আজ ইতিহাসে পরিণত হয়েছে। সে সময়কার পত্রিকার কাটিং থেকে আজ জাতিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করছে। বক্তারা আরো বলেন , দৈনিক আমাদের সময় পত্রিকাটি একটি শালিন ও নিরপেক্ষ পত্রিকা। এই পত্রিকাটি বিদেশি শ্রমিকের কথা বলে, বিশেষ করে ইতালিতে বসবারত বাংলাদেশ কমিউনিটির যে কোন খবর যথেষ্ট নিরপেক্ষতা অবলম্বন করে এবং অতি স্বত্তর প্রচারে নিয়ে আসে, দৈনিক আমাদের সময় অতি সহজেই আমাদের কমিউনিটির ঘটে যাওয়া বিষয় গুলি চোখের সম্মুখে তুলে ধরে।এবং ইতালী কমিটির সর্বত্র খবর তুলে ধরার মাধ্যমে যে সহযোগিতা করে আসছেন দৈনিক আমাদের সময় ইতালী প্রতিনিধি ইসমাইল হোসেন স্বপন কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি যে পূর্বের ন্যায় সর্বদা আমাদের পাশে যেন থাকেন। পরিশেষে সকলেই পত্রিকাটির সাফল্য কামনা করে।
প্রধান অতিথি নূরে আলম ছিদ্দিকি বাচ্চুর ও সকল আঞ্চলিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে কেক কেটে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকেতে টেলিফোনে অভিনন্দন জানান যুগান্তর ইতালি প্রতিনিধি জমির হোসেন ও বাংলাদেশ এসোসিয়েশন নাপলি ইতালীর সভাপতি ও প্রবাস কন্ঠ ইতালীর চেয়ারম্যান জয়নাল আবেদিন হাজারী। সকলের সতস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠান সাফল্য মন্ডিত করায় আয়োজকরা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত