আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোমে বিজয় দিবসে ইপিবিএ’র আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রোমে বিজয় দিবসে ইপিবিএ’র আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইতালীর রাজধানী রোমে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (ইপিবিএ) এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল  বিকেলে সুন্দরবন রেস্টুরেন্টে এ দিবস উপলক্ষে ইপিবিএ ইতালি শাখা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাষসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইতালিতে বেড়ে উঠা কোমলমতি শিশুরা অংশ নেয়। অনুষ্ঠানে ইতালি ইপিবিএ সভাপতি লায়লা শাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মজুমদারের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এ ধরনের বিশেষ দিনের অনুষ্ঠানের মাধ্যমে বিদেশে বেড়ে উঠা শিশুরা দেশের সংস্কৃতি ধীরে ধীরে আয়ত্ব করতে পারবে।বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেশের চেতনাবোধ শিশুদের মাঝে জেগে উঠবে। আগামীর উজ্জ্বল সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার জন্য আজকের শিশুরা এগিয়ে আসবে।বক্তারা আরও বলেন, শিশুরা এত সুন্দর করে বাংলাদেশের শহীদ মিনার, জাতীয় পতাকা এঁকেছে তা স্বাধীন বাংলাদেশকে বিদেশের মাটিতে উপস্থাপন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ।এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইপিবিএ উপদেষ্টা নুরে আলম সিদ্দিকী বাচ্চু, আতিয়ার  রসুল  কিটন ,সহ-সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু, সাংগঠনিক সম্পাদক অলি উদ্দিন শামীম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ আল আমিন, সানজিদা আহমেদ ববি, মুহিব হাসান প্রমুখ।
পরে উপস্থিত ব্যক্তিবর্গ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া ৩৬ জন শিশুর মধ্যে তিন জন প্রতিযোগীকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া দুজনকে বিশেষ পুরস্কার দেয়া হয়। জুড়িবোর্ডের দায়িত্বে ছিলেন কাজী জাকারিয়া, আব্দুর রশিদ, সুস্মিতা সুলতানা এবং পিন্টু।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী জাকারিয়া, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।এছাড়া সদ্য বিজয়ী তিন জনকে । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের মিডিয়া ,ডিটিভি,সাপ্তাহিক প্রবাস কন্ঠ। ক গ্রুপে প্রথম স্থান করে সীমনা সরকার যথাক্রমে শারলীন দেব,তাসনীম। খ গ্রুপে যথাক্রমে প্রথম স্থান কাজী এরিকা ,দীয়া পোদ্দার,নুসরত হক।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত