আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বাকার ইষ্টার সানডে উদযাপন

বাকার ইষ্টার সানডে উদযাপন

নাচে-গানে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি-আমেরিকান খ্রিষ্টান এসোসিয়েশন(বাকা) পালন করলো খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ইষ্টার সানডে। গত ১ এপ্রিল সন্ধ্যায় সিলভার স্প্রিং শহরের ক্যামিলা হলে সংগঠনের সভাপতি স্ট্যানলি খোকন  গোমেজ এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান শিল্পী ছিলেন বাণীদীপ্তির খ্যাতিমান শিল্পী অপু গাঙ্গুলি। তিনি তার কণ্ঠের জাদুতে একটি ভিন্ন স্বাদের পরিবেশ সৃষ্টি করেন।

মূলত ইষ্টার সানডের অনুষ্ঠান হলেও স্বাধীনতা দিবসও পালন করা হয়েছে। ছোট শিশুদের পরিবেশনা 'রাঙামাটির রঙে চোখ জুড়ালো' গানের সাথে এক ঝাঁক শিশু-জুলিয়া,অদ্রি,রিসা,অবনীল, টয়লের,গানের, ইভান্স, পল, জেসন, গ্রেগরী,এঞ্জেল, আদ্রিয়ানা,গলা, মারিসা,খ্রীষ্টিনা ও ভেলেন নেচে গেয়ে পরিবেশন করেন। 'এক সাগর রক্তের বিনিময়ে' স্বাধীনতার গান পরিবেশন করেন-লক্ষী,রোজমেরি,শান্তনা,ঝুমকি,হাসি,রুবি,ডমিনিক,তপন,রুপালি, কানন,রতন, এলভিস ও লিলি।

একক সংগীত পরিবেশন করে, জর্জ রেগো,বৃষ্টি গোমেজ,রিচার্ড গোমেজ, সিসিলিয়া ডি'রোজারিও, সুশীল গোমেজ ও টমাস গোমেজ।

দলীয় নৃত্যে অংশ নেয়-রিদি,রিদিকা,সিনথিয়া ও তার দল,শুভ্রা, মৌসুমী,জেরিন ও তুলি।
বাঁশের বাঁশিতে 'কে যাও ভাটির দেশে নাইয়া' সুরের ঝড় তুলে এলিসিয়া রেগো।
কবিতা আবৃত্তি করেন- এন্থনি পিউস গোমেজ ও লেখিকা যেন কুম কুম ডি'ক্রুশ।
প্রণয় গোমেজ এর উপস্থাপনায় মেরিল্যান্ডে প্রথম ব্যান্ড দল বিদ্রোহের রিচার্ড পিয়াল রোজারিও জনপ্রিয় দুটি ব্যান্ড সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে। বেজে গিটারে ছিলেন লেরি গোমেজ ও ড্রামসে ভিনসেন্ট ডি'কস্তা।
রাতের আহারের পর ছিল লটারি পর্ব। পরিচালনায়, জিম রোজারিও,হেনরি রিচার্ড, স্ট্যানলি খোকন ও ডমিনিক রেগো। লটারির গ্র্যান্ড স্পনসর ছিলেন, তৌফিক মতিন ও আলবার্ট গোমেজ।  অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন এন্ড্রু বিরাজ ও দোলা।

শেয়ার করুন

পাঠকের মতামত