আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে হবে : ড. নীনা আহমেদ

ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে হবে : ড. নীনা আহমেদ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্য প্রশাসন নির্বাচনে ‘লুউটান্যান্ট গভর্নর’ পদে প্রার্থী বাংলাদেশী-আমেরিকান ড. নীনা আহমেদ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে স্ট্যান্ড নিতে হবে। নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত রেখে যেতে হবে। আর এজন্য দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকারও করেন। তিনি বলেন, আগে নিজ আর পরিবার কে জানতে হবে। তারপর কাজ শুরু করতে হবে। প্রতিবেশী থেকে শুরু করে সিটি ও ষ্টেট অফিসিয়্যালদের সাথে সুসম্পর্ক আর ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে হবে। নিজের আর কমিউনিটির সমস্যা অফিসিয়্যালদের বুঝাতে হবে।
ড. নীনা আহমেদ বলেন, একজন বাংলাদেশী-আমেরিকান হিসেবে মনে করি আমরা অফিসিয়্যাল পদে নির্বাচিত হলে কমিউনিটির সমস্যা নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জানাতে পারবো। এজন্য আমাদের ভিষণ আর মিশন থাকতে হবে। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি তথা এশিয়ান কমিউনিটির লোক। আর এর মধ্য দিয়ে বাংলাদেশী আর বাংলাদেশকে সবাই জানবে। খবর ইউএনএ’র।
ড. নীনা আহমেদ গত ৩১ মার্চ শনিবার অপরাহ্নে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিস্থ বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন হাউজে সংশ্লিস্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। ড. নীনা আহমেদ বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন পরিদর্শনে আসলে মিডিয়া দুটির কর্ণধার আবু তাহের তাকে স্বাগত জানান। এরপর নিউইয়র্কের সর্ববৃহৎ মিডিয়া হাউজ দু’টিতে কর্মরত সাংবাদিকদের সাথে বার্তা কক্ষে তিনি খোলা-মেলা কথা বলেন। এসময় তাকে উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দেন বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের। বৈঠকে বিশিষ্ট ব্যক্তির মধ্যে অধ্যাপক ডা. জিয়া উদ্দিন আহমেদ ও পিপলএনটেক-এর সিইও আবু হানিপ উপস্থিত ছিলেন।
টাইম টেলিভিশন-এর খবরে বলা হয়: সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ড. নীনা আহমেদ বলেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য পেনসিলভেনিয়ার রাজ্য প্রশাসন নির্বাচনে তিনি ‘লুউটান্যান্ট গভর্নর’ প্রার্থী। এরই অংশ হিসেবে মে-মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারী। দলীয় মনোনয়নের বাছাইপর্বের সিঁড়ি বেড়ে যুদ্ধ জয়ের চূড়ান্তে ধাপে পৌঁছাতে হবে তাঁকে। প্রশ্ন ছিল, প্রবাসীদের দেশীয় রাজনৈতিক চর্চা কেন? বলেন, শেকড়ের টানে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও, প্রজন্মের-স্বার্থে অভিবাসীদের মূলধারায় সম্পৃক্ততা বাড়াতে হবে।  
অভিবাসীদের অভয়ারণ্য-খ্যাত পেনসিলভানিয়ার রাজনীতিতে আমুল পরিবর্তনও ঘটিয়েছেন এই বাংলাদেশী বংশোদ্ভূত নারী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এশিয়ান-আমেরিকান হিসেবে যিনি ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবেও ছিলেন সফল। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে রাজ্য ও সিটির সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার নীনা আহমেদ। জানান, ‘লুউটান্যান্ট গভর্নর’ নির্বাচিত হলে রাজ্য প্রশাসনের পক্ষে লাখো-কোটি ড্রিমারদের স্বপ্ন পূরণে নিয়োজিত থাকবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে অধিকার বঞ্চিত মানুষের পক্ষে লড়াই অব্যাহতের পাশাপাশি বর্তমান ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধেও সোচ্চার থাকবেন তিনি। 
উল্লেখ্য, আশির দশকের শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ‘নীনা আহমেদ’ প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের উপদেষ্টার দায়িত্বও পালন করেছিলেন। হোয়াইট হাউজের তৎকালীন প্রশাসনে ‘এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডের’ উপদেষ্টা কমিটির অন্যতম শীর্ষ সদস্য ছিলেন। এর মধ্যে ফিলাডেলফিয়ার মেয়র নির্বাচনে নতুন মেয়র জিম কেইনির বিজয়ী হওয়ার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যার মধ্য দিয়ে চলে আসেন সিটির জনপ্রতিনিধিত্বের কাতারে। এ ধারা আগামীতেও অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ড. নীনা আহমেদ বাংলাদেশী বংশোদ্ভূত মূলধারার রাজনীতিক। তিনিই একমাত্র বাংলাদেশী যিনি প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের উপদেষ্টার পর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য পেনসিলভেনিয়ার রাজ্য প্রশাসন নির্বাচনে তিনি ‘লুউটান্যান্ট গভর্নর’ পদে প্রার্থী। অভিবাসীদের স্বার্থ রক্ষায় আপোষহীন নীনা আহমেদই হচ্ছেন আগামী প্রজন্মের এক অনুপ্রেরণার নাম। যিনি, সবার সম-অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মূলধারার রাজনীতিতে স্বচ্ছতা, নারীদের সম্মান’সহ সবার ন্যায্য অধিকার আদায়ে উচ্চকণ্ঠস্বর। প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশা শত প্রতিকূলতাকে জয় করা নীনা আহমেদ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত