আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বিশ্বের 'মোড়লগিরি' হারাতে বসেছে যুক্তরাষ্ট্র

বিশ্বের 'মোড়লগিরি' হারাতে বসেছে যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

বিশেষ করে 'ওয়ার্ল্ড পুলিশ' এবং 'মোরাল চ্যাম্পিয়ন'- যুক্তরাষ্ট্রের এই দুইটি তকমা ইতোমধ্যে খসে পড়েছে।

বিশ্বের সুপারপাওয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। সামরিক শক্তি ও বৃহৎ অর্থনীতির কল্যাণে গোটা বিশ্বই কম-বেশি সমীহ করে চলে দেশটিকে। প্রতিপক্ষ দেশগুলো মানুক কিংনা না-ই মানুক, গত সাত দশক ধরে বিশ্বে অদৃশ্য 'মোড়লগিরি' ফলিয়েছে দেশটি।

যদিও এই মোড়লগিরি কোনো পদবি নয় বরং অদৃশ্য শক্তি। সেই হিসেবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র তার মোড়ল ভাবমূর্তি হারাতে বসেছে বিশ্বে। বিশেষ করে 'ওয়ার্ল্ড পুলিশ' এবং 'মোরাল চ্যাম্পিয়ন'- যুক্তরাষ্ট্রের এই দুইটি তকমা ইতোমধ্যে খসে পড়েছে। আর এর জন্য বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা দায়ি করছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনামলকে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতির কারণে বিশ্বে আমেরিকার গ্রহণযোগ্যতা কমে গেছে৷ বিশ্বের অন্যান্য দেশ এখন আমেরিকার উপর ভরসা রাখতে পারে না। বিশেষ করে অর্থনৈতিকভাবে দূর্বল দেশগুলো সিদ্ধান্ত নিতে পারছে না আমেরিকা সত্যিই তাদের কল্যাণে কাজ করতে চায় কী না!

বিশ্বের অন্যান্য দেশের সাথে জলবায়ু ও পরিবেশসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বের সামনে দেশটির ইমেজ আরো ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে একে একে বড় বড় বৈশ্বিক সংগঠন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে একতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছিলো- ট্রাম্পের শাসিত চার বছরে এটিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এছাড়াও বানিজ্যিকভাবে অনেক দেশ চীনের সাথে নতুন সম্পর্ক গড়ে তোলায় রপ্তানী খাতও হুমকির মুখে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের চীন বিদ্বেষী বিবৃতির কারণে চীনের বন্ধুপ্রতীম দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে আরো দূরে সরে যাচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চলমান কোল্ড ওয়ার জিতে যুক্তরাষ্ট্র বিশ্বে নতুনভাবে প্রভাব বিস্তার করেছিলো। প্রায় ৩০ বছর সামরিক ও অর্থনৈতিকভাবে প্রভাব বিস্তারের পর একচ্ছত্রবাদ অল্প কমে যায় দেশটির। বিশ্বের অন্যান্য দেশ দ্রুততার সাথে বিশ্বে জায়গা করে নেওয়ায় যুক্তরাষ্ট্র খানিকটা চ্যালেঞ্জের মুখে পড়লেও সেটি সামলে নিয়েছিলো। কিন্তু ট্রাম্পের গত চার বছরের শাসনামনে সেটি অনেকটাই ফিঁকে হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এছাড়াও চলমান করোনা মহামারি সামলাতে ব্যর্থ হওয়ায় বিশ্বের সামনে অনেকটাই খেলো হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মোড়লগিরি। করোনা সামলাতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক ব্যর্থতার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে দেশটির স্বাস্থ্যব্যবস্থা। এছাড়া করোনার ধাক্কা সামলে বিশ্বের সামনে তেমন কোনো পরিকল্পনাই প্রকাশ করতে পারেনি দেশটি।

করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন উঠার সাথেসাথে এই খাতের কর্তৃত্বও হারিয়েছে দেশটি। জার্মানি বিশ্বের সামনে নতুন করে 'গ্লোবাল হেলথ লিডার' হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়াও করোনার টিকা আবিষ্কারের ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেক্কা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে রাশিয়ার টিকা নিতে সম্মতি জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমি ও উদ্ধত আচরণের কারণে ধীরে ধীরে নষ্ট হচ্ছে 'আমেরিকান ইমেজ'৷ আসন্ন নির্বাচনে ট্রাম্প আবার ক্ষমতায় আসলে কর্তৃত্ববাদীতা আরো কমে যাবে আমেরিকার।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত