আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

লস এঞ্জেলেসের ৬৬ অফিসারকে অব্যাহতি

লস এঞ্জেলেসের ৬৬ অফিসারকে অব্যাহতি

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্ষমতার অপব্যবহার, যৌন হেনস্থা এবং মাদক সেবনের দায়ে গত পাঁচ মাসে লস এঞ্জেলেসের ৬৬ জন প্রবেশন অফিসারকে প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) এই তথ্য জানিয়েছে দ্য লস এঞ্জেলেস কাউন্টি প্রবেশন ডিপার্টমেন্ট।

ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, জনসাধারণের মধ্যে প্রশাসনের উপর আস্থা আরও দৃঢ় করতে এই তথ্য জানানো হয়েছে। প্রায় ২ হাজার ৮০০ জন অফিসারের শৃঙ্খলা পর্যবেক্ষণের দায়িত্বে আছে সংস্থাটি।

প্রবেশন প্রধান গুইলারমো ভিয়েরা রোজা এক বিবৃতিতে বলেন, আমরা জনসাধারণকে জানাতে চাই কিশোর সংশোধন কেন্দ্রে আপনার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। 

গত জানুয়ারি মাসের ১ তারিখ থেকে এই অফিসারদের তাদের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ও কিশোর সংশোধন- উভয় কেন্দ্রের অফিসার রয়েছে।

অব্যাহতি পাওয়া ৬৬ জন অফিসারের মধ্যে ৩৯ জনকে সাধারণ অসাদাচরণের জন্য, অবৈধ বলপ্রয়োগ, শিশু হেনস্থা, মাদকের অপব্যবহারের জন্য অব্যাহতি পেয়েছে। এছাড়া ১৮ জন যৌন হয়রানি এবং অন্য নয়জন চাকরি বহির্ভূত কারণে অব্যাহতি পেয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত