আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

টানা ছয় ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করলো ফাফ ডুপ্লেসিসের দল

টানা ছয় ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করলো ফাফ ডুপ্লেসিসের দল

শেষের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করলো ফাফ ডুপ্লেসিসের দল। শনিবার (১৮ মে) চেন্নাইয়ের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট কর ৫ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে বেঙ্গালুরু।


কিন্তু, জয় পেলেই প্লে অফ নিশ্চিত হতো চেন্নাইয়ের। অন্যদিকে শেষ চারে যেতে চেন্নাইকে ২০০ রানের মধ্যে আটকাতে হতো বেঙ্গালুরুকে। সেটাই করে দেখিয়েছে আরসিবির বোলাররা। ২৭ রানের জয়ে চেন্নাইয়ের সমান ১৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে প্লে অফ নিশ্চিত করে বেঙ্গালুরু।


টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ফিফটিতে ভর করে ২১৮ রানের বড় পুঁজি পায় বেঙ্গালুরু। ৩৯ বলে ৫৪ রান করেন ডু প্লেসিস। এছাড়া কোহলি ২৯ বলে ৪৭, রজত পতিদার ২৩ বলে ৪১ এবং ক্যামেরন গ্রিন ১৭ বলে অপরাজিত ৩৮ রান করেন।


২১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্র ৩৭ বলে ৬১ ও আজিঙ্কা রাহানে ২২ বলে ৩৩ রান করে আউট হলে বিপাকে পড়ে চেন্নাই। ধোনি ১৩ বলে ২৫ ও রবীন্দ্র জাদেজা ২২ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসও কাজে আসেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করতে সক্ষম হয় চেন্নাই। ২৭ রানের জয়ে প্লে অফ নিশ্চিত করে বেঙ্গালুরু।     

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত