আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কলকাতায় প্রথমবার কাজী নজরুলের বায়োপিক, কবির চরিত্রে অভিনয় করছেন কে?

কলকাতায় প্রথমবার কাজী নজরুলের বায়োপিক, কবির চরিত্রে অভিনয় করছেন কে?

ছবিঃ এলএবাংলাটাইমস

এই প্রথম কবি কাজী নজরুলের বায়োপিক তৈরি হচ্ছে কলকাতায়। ছবিটি পরিচালনা করছেন আবদুল আলিম। আর এই ছবিতে নজরুলের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা কিঞ্জল নন্দ। এই ছবিতে তুলে ধরা হবে নজরুলের জীবনের নানা দিক। শৈশব থেকে জীবনের শেষ দিন পর্যন্ত। থাকবে অনকে জানা–অজানা কথা। ছবির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। নজরুলের শৈশব থেকে শেষজীবন পর্যন্ত তুলে ধরা হবে এই ছবিতে। অভিনেতা কিঞ্জল বলেছেন, ‘আসছে শীত মৌসুমে শুরু হবে শুটিং।’কিঞ্জল আরও বলেছেন, ‘কাজী নজরুলের কথা তো ছোটবেলা থেকে শুনে আসছি। সেই ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি মুগ্ধ। এখনই আমি নজরুলকে নিয়ে আরও বই পড়ছি। জানছি। ওই ছরিত্রটি ফুটিয়ে তোলার যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি, আমি পারব। তাই তো নজরুলকে নিয়ে এখন আমার ধ্যান শুরু হয়েছে। আমি চিত্রনাট্য লেখা শেষ হলে চিত্রনাট্যকার সৌগত বসুর সঙ্গে কথা বলব। চরিত্রের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। কিঞ্জল এর আগে “বিনয়–বাদল-দীনেশ” ছবিতে বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছিলেন।’

কিঞ্জল এ কথাও বলেছেন, ‘ছবির চিত্রনাট্য পড়ে আমি মুগ্ধ হয়েছি। এত বড় চরিত্রে সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার! আমি গর্বিত। ছবির চূড়ান্ত নাম এখনো ঠিক হয়নি। তবে আপাতত ঠিক হয়েছে “কাজী নজরুল ইসলাম”।’

জানা গেছে, এ ছবিতে আরও অভিনয় করবেন শেরে বাংলার ফজলুল হকের ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, বিরজা সুন্দরী দেবীর ভূমিকায় কাঞ্চনা মৈত্র। বাংলাদেশ থেকে আসবেন ফজলুর রহমান বাবু। তিনি অভিনয় করবেন ওস্তাদ আলি আকবর খানের ভূমিকায়।

আরও অভিনয় করবেন নলিনীকান্ত সরকার, অর্চিতা স্পর্শিয়া, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। আর এই বায়োপিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে নির্মাতারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। টালিপাড়ার খবর, এই চরিত্রে রঞ্জিত মল্লিক অথবা চিরঞ্জিৎ চক্রবর্তীর নাম ভাবা হচ্ছে। ছবিটি প্রযোজনা করছেন জেবি প্রোডাকসন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জয় সরকার।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত