আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ১০ রাজ্যের গড় ভোটদান ১৫.২৪ শতাংশ

নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ১০ রাজ্যের গড় ভোটদান ১৫.২৪ শতাংশ

ভারতের লোকসভা নির্বাচনে আজ চতুর্থ পর্বের ভোট গ্রহণ

ভারতের লোকসভা নির্বাচনে আজ চতুর্থ পর্বের ভোট গ্রহণ চলছে। সোমবার (১৩ মে) সকাল ৭টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে সন্ধ্যা সন্ধ্যা ছয়টা পর্যন্ত। সকাল ৯টা পর্যন্ত সারা দেশের ৯৬টি লোকসভা কেন্দ্র মিলিয়ে সামগ্রিক ভাবে ভোটদানের হার ১০.৩৫ শতাংশ। 


সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর লোকসভা কেন্দ্র। প্রথম দুই ঘণ্টায় সেখানে ১৬.৯৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বোলপুর কেন্দ্র। সেখানে ভোট পড়েছে ১৬.৪৬ শতাংশ। এই একই সময়ের মধ্যে কৃষ্ণনগরে ১৫.৬৭ শতাংশ, রানাঘাটে ১৫.৩১ শতাংশ, বর্ধমান পূর্বে ১৫.৮৮ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ১৪.০৮ শতাংশ, আসানসোলে ১৩.০৩ শতাংশ এবং বীরভূমে ১৪.৫৫ শতাংশ ভোট পড়েছে। সকাল ৭টায় ভোট শুরু হওয়ার পর প্রথম দু’ঘণ্টায় আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ১৫.২৪ শতাংশ ভোট পড়েছে।


পর্বে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬ আসনে ভোটগ্রহণ চলবে। এ নিয়ে সর্বমোট ৩৭৯ আসনের ভোটগ্রহণ শেষ হবে।

মোট ১৭ কোটি ৭০ লাখ ভোটারের মধ্যে এই পর্যায়ে পুরুষ ভোটারের সংখ্যা ৮ কোটি ৯৭ লাখ এবং নারী ভোটার ৮ কোটি ৭৩ লাখ। মোট ৭ পর্যায়ের ভোট গ্রহণ শেষ হবে ১ জুন; গণনা ও ফল প্রকাশ করা হবে ৪ জুন।


পশ্চিমবঙ্গের যে ৮ আসনে ভোট হচ্ছে সেগুলো হলো- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর।

এসব আসনে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন- সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, মহুয়া মৈত্র, রাজমাতা অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।

লোকসভা নির্বাচনের তিন দফার ভোটে মোট ২৮৩টি  আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হবে আগামী ২০ মে। ষষ্ঠ ও সপ্তম দফার ভোট হবে যথাক্রমে ২৫ মে ও ১ জুন। একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত