আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে পদত্যাগ সাবেক ডিআইএ মেজরের

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে পদত্যাগ সাবেক ডিআইএ মেজরের

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রতিরক্ষা বিভাগের শক্তিশালী গোয়েন্দা প্রতিষ্ঠান মার্কিন প্রতিরক্ষা সংস্থার (ডিআইএ) এক কর্মকর্তা পদত্যাগ করেছেন। গেলো নভেম্বরে মেজর হ্যারিসন মান পদত্যাগ করেন। তবে সোমবার (১৩ মে) তিনি একটি চিঠি প্রকাশ করেছেন, যেখানে তিনি তার সাবেক সহকর্মীদের পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন। 

চিঠিতে হ্যারিসন বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। ইসরায়েলকে সমর্থনের মার্কিন নীতিকে অগ্রসর করতে সাহায্য করায়, লজ্জা আর অপরাধবোধ থেকেই তিনি পদত্যাগ করেছেন।

তিনি বলেন, ইসরায়েলকে সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি গণহত্যায় অবদান রেখেছে যুক্তরাষ্ট্র। এই নৈতিক স্খলন এবং ফিলিস্তিনিদের সীমাহীন ক্ষতির কারণেই তার পদত্যাগ।তবে ভয়ে তিনি তার পদত্যাগের কারণটি সামনে আনেননি বলে জানান। চিঠিতে হ্যারিসন মান বলেন, পেশাদারি নিয়ম ভঙ্গের ভয়। এছাড়া হতাশ কর্মকর্তাদের নিয়েও ভয় ছিল বলে উল্লেখ করেন তিনি।

সাবেক মেজর হ্যারিসন মানই প্রথম ডিআইএ কর্মকর্তা যিনি ইসরায়েলকে মার্কিন সমর্থনের প্রতিবাদে পদত্যাগ করলেন। য়ুক্তরাষ্ট্রের এই নীতির প্রতিবাদে এর আগে গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে এক মার্কিন বিমানকর্মী নিজের গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেন। অনেক সেনা প্রতিবাদও করেন।

মান যে এই সংস্থায় কাজ করতেন তা নিশ্চিত করেছেন ডিআইএর এক কর্মকর্তা। কর্মচারীদের পদত্যাগের বিষয়টি ডিআইএর একটি নিয়মিত ঘটনা। কিন্তু মান এর পদত্যাগের বিষয়টি অন্যদের চেয়ে আলাদা বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে মার্কিন সমর্থন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকে আরও উসকে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। ফলে নির্বাচনের আগে ইসরায়েলের কট্টর সমর্থক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  বেশ বেকায়দায় পড়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৩৫ হাজার ৯১ ফিলিস্তিনি। আহত কমপক্ষে ৭৮ হাজার ৮২৭ জন। বিপরীতে হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত