আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

ট্রাম্পের সমাবেশ থেকে ছড়াচ্ছে করোনা, বেড়েছে মৃত্যু

ট্রাম্পের সমাবেশ থেকে ছড়াচ্ছে করোনা, বেড়েছে মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

স্ট্যানফোর্ড এর গবেষকদের দাবি, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী র‍্যালি ও সমাবেশ না করলে ৩০ হাজার বাসিন্দার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতো না।

আসন্ন সাধারণ নির্বাচনকে ঘুরে দেশজুড়ে সমাবেশ ও র‍্যালি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই র‍্যালিগুলোকে ট্রাম্প বিশেষায়িত করেছেন 'বিশাল', 'চমৎকার', 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' ইত্যাদি বলে।

তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই সমস্ত র‍্যালি ও সমাবেশগুলোকে 'মরণঘাতী' ও 'সংক্রামক' বললেও বাড়িয়ে বলা হবে না।

গবেষণায় দেখা গেছে, করোনা মহামারিতে ট্রাম্পের ১৮টি র‍্যালি সংক্রমণের জন্য কিছুটা হলেও দায়ি। গবেষকরা বলছেন, র‍্যালি থেকে ৩০ হাজার বাসিন্দা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরো ৭০০ জন।

স্ট্যানফোর্ড এর গবেষকদের দাবি, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী র‍্যালি ও সমাবেশ না করলে ৩০ হাজার বাসিন্দার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতো না।

ডোনাল্ড ট্রাম্পের র‍্যালি ও সমাবেশে কোনোরকম স্বাস্থ্যবিধি মানা হয়নি। ট্রাম্প সমর্থকদের অধিকাংশ সামাজিক দূরত্ব মেনে চলেনি, মাস্ক ব্যবহার করেনি। ফলে সহজেই সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে গেছে। ট্রাম্প সমর্থকেরা র‍্যালি থেকে নিজেদের আক্রান্তের পাশাপাশি অন্যদেরও আক্রান্ত করেছেন।

স্ট্যানফোর্ডের গবেষক দল জানিয়েছে, ট্রাম্প যেসব অঞ্চলে সমাবেশ করেছে, সেসব অঞ্চলে এটির জন্য কঠিন মূল্য দিতে হয়েছে৷

জো বাইডেনের মুখপাত্র এন্ড্রু গেটস গবেষনাপত্র প্রসঙ্গে জানিয়েছেন, বৃহৎ সমাবেশ থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ডেমোক্রেটিক সমাবেশগুলো সবসময়ই স্বাস্থ্যবিধি মেনে করা হয়।

অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিষয়ক মুখপাত্র কোর্টনি প্যারেলা বলেন, সমাবেশে সমর্থকদের আসা রাজনৈতিক অধিকার। তবে র‍্যালি ও সমাবেশে আগত উপস্থিতিদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে, মাস্ক বিতরণ করা হচ্ছে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বলা হচ্ছে৷

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ১৮টি র‍্যালি ও সমাবেশ করেন। এরমধ্যে তিনটি অনুষ্ঠিত হয় অভ্যন্তরীণ হলে এবং বাকিগুলো বাহিরে।

এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত