আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

'বাংলাদেশের অগণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার লংঘন বিষয়ে নীরব থাকবে না যুক্তরাষ্ট্র'

'বাংলাদেশের অগণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার লংঘন বিষয়ে নীরব থাকবে না যুক্তরাষ্ট্র'

ছবি: এলএবাংলাটাইমস

ক্ষমতাসীন আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশে সৃষ্ট অগণতান্ত্রিক ব্যবস্থা এবং ধারাবাহিক মানবাধিকার লংঘনে যুক্তরাষ্ট্র নীরব ভূমিকা পালন করবে না বলে জানিয়েছেন ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

মুশফিকুল ফজল আনসারী বলেন, বাইডেন প্রশাসনের মূল নীতি হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। সুতরাং বাংলাদেশের মানবাধিকার লংঘন বিষয়ে বাইডেন প্রশাসন চুপ থাকবে না।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) লস এঞ্জেলেসের নর্থ হলিউডের চার্চ অব সাইয়েন্টলজি মিলনায়তনে বাংলাদেশ কমিউনিটি অব লস এঞ্জেলেস আয়োজিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক সভায় প্রধানবক্তা হিসেবে এসব কথা বলেন আনসারী।

সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশের চরম মানবাধিকার লংঘন, বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন, মুক্তমতে বাধাসৃষ্টি, ধর্মীয় নেতাদের গ্রেফতার এবং হয়রানিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং প্রধানবক্তার সঙ্গে আলোচনায় অংশ নেন।

জেসমিন খান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুসলেম খানের সভাপতিত্বে এবং সৈয়দ নাসির জেবুলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাইন্টোলজি অব নর্থ হলিউডের প্রেসিডেন্ট ক্যাথি ডেরল, বিজয় বহর লস এঞ্জেলেসের চেয়ারম্যান আব্দুল বাসিত, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম এ হান্নান, কমিউনিটি নেতা এম ওয়াহিদ রহমান, আব্দুল হান্নান, জিয়াউর রহমান, শাহনেওয়াজ রেজা, আফজাল হুসেন শিকদার, আওলাদ হুসেনসহ আরও অনেকে।

মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, 'চরম মানবাধিকার লংঘনের দায়ে ইতোমধ্যে বাংলাদেশের র‍্যাব এবং কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘসহ বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা দেশের মানবাধিকার লংঘন বন্ধে বারবার তাগাদা দিচ্ছে সরকারকে। কিন্তু কোনো কথাতেই কাজ হচ্ছে না। এটা বাংলাদেশের জন্য আরও ক্ষতি ডেকে আনবে'।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পাকিস্তান শাসনামলের থেকেও নাজুক উল্লেখ করে আনসারী বলেন, 'বাংলাদেশে স্বাধীনভাবে সভা-সমাবেশ করার সুযোগ নেই। আইয়ুব খানের বেসিক গণতন্ত্র বিষয়ে আমরা শুনেছি। বর্তমান পরিস্থিতি এর থেকেও নাজুক। সরকার সমালোচনা ভয় পায়'।

বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে রাখা হয়েছে উল্লেখ করে মুশফিক বলেন, 'সংবাদপত্রের ধারক ও বাহকদের অনেকে সরকারের সাথে আপোষ করেছে। তারা সংবাদ প্রকাশে সেলফ সেন্সর করছেন। সরকারের স্বার্থে আঘাত হানে এমন কোনো প্রতিবেদন সংবাদপত্রে ছাপা হয় না। সরকারের পক্ষে লিখতে হয় অথবা ঘুরিয়ে লিখতে হয়'।

আনসারী আরও উল্লেখ করেন, বিশ্বের গণতান্ত্রিক মিত্রদের সঙ্গে একজোট হয়ে কাজ করতে এবং কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে জো বাইডেন ক্ষমতাসীন হওয়ার শুরুতেই বিশ্বের শতাধিক দেশ নিয়ে ডেমোক্রেসি সামিট করেন। কিন্তু বাংলাদেশ সেই সামিটে আমন্ত্রিত হয়নি। কারণ দেশে এখন গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই এবং মানুষের কথা বলার অধিকার নেই।

ধর্মীয় নেতাদের উপর চলমান নিপীড়নে মানবাধিকার লংঘিত হচ্ছে কী না এমন এক প্রশ্নের জবাবে মানবাধিকার কর্মী মুশফিক বলেন, 'মতপ্রকাশের অধিকার সবার আছে। আমি সবার কথা বলার স্বাধীনতার পক্ষে'।

তিনি আরও বলেন, ইসলামি বক্তারা দ্বীনের কথা,কোরআন, সুন্নাহর কথা বলেন এবং তাদের জন্য সমাজের মানুষের হৃদয়ে একটা বিশেষ জায়গা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে মসজিদের ইমাম কী খুতবা দেবেন, সেটাও এখন ইসলামিক ফাউন্ডেশন থেকে লিখে দেয়া হচ্ছে। এটাই হচ্ছে আমাদের দেশের মুক্তমতের অবস্থা'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত