আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ফয়সাল হত্যায় প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ স্থানীয়দের

ফয়সাল হত্যায় প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ স্থানীয়দের

ছবি: এলএবাংলাটাইমস

পুলিশের গুলিতে ম্যাসাচুসেটসে বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সালের (২০) মৃত্যুতে ক্যামব্রিজ সিটি হলের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় জনগণ।

'বাংলাদেশ লাইভস ম্যাটারস'সহ বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড ব্যবহার করে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। প্রায় ২০০ জন বাঙ্গালিসহ অন্যান্য কমিউনিটির বাসিন্দারা এই প্রতিবাদে অংশ নেন।

আন্দোলনকারীদের দাবি, ফয়সাল পুলিশি সহিংসতার শিকার হয়েছেন। পুলিশ ইচ্ছাকৃতভাবে ফয়সালের বুকে গুলি চালিয়ে তাকে হত্যা করেছে। ফয়সালকে গুলি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে পুলিশ যে দাবি করছেন, তার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন আন্দোলনকারীরা।

আগামী সোমবার আবারও সিটি হলের সামনে জড়ো হয়ে ফয়সাল হত্যার প্রতিবাদ করবেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) বিকেলে কেমব্রিজের চেস্টনাট স্ট্রিটে এই ঘটনা ঘটে।সাঈদ ফয়সাল বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকায়। তবে যুক্তরাষ্ট্রেই ফয়সালের জন্ম হয়েছে।

এ ঘটনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বসবাসকারী তার চাচা সেলিম জাহাঙ্গীর জানান, ফয়সাল এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কাজও করতেন। তিনি শান্তশিষ্ট, ভালো ছেলে। তাকে পুলিশ কেন গুলি করল তা স্পষ্ট নয়।

একজন প্রত্যক্ষদর্শীর অভিযোগ উল্লেখ করে জানা যায়, বুধবার বেলা সোয়া ১টার দিকে ওই বাসিন্দা ৯১১–এ ফোনে করে জানান এক ব্যক্তি একটি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন। তার হাতে চাপাতির মতো ধারাল অস্ত্র রয়েছে বলে মনে হচ্ছে। এরপর পুলিশ গিয়ে সিডনি স্ট্রিটের একটি ভবনের পেছনে ওই ব্যক্তিকে দেখতে পায়। পরে জানা গেছে তিনি ২০ বছর বয়সী সাঈদ ফয়সাল।

পুলিশ বলছে ঘটনাস্থলে যাওয়ার পর ফয়সাল অস্ত্র হাতে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে দেখা গেছে তার একটি এক ফুট লম্বা একটি ছোরা ছিল।

মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস বলেছে, ফয়সাল যখন অস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছিল তখন তাকে আটকানোর জন্য বেশ কয়েকবার বাধা দেওয়া হলেও তাকে নিবৃত্ত করা যায়নি। এক পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা গুলিবর্ষণ করেন এবং তাতে ফয়সাল বিদ্ধ হন। ঘটনার পর ফয়সালকে উদ্ধার করে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে ফয়সালকে গুলিবর্ষণকারী পুলিশ সদস্যকে ছুটিতে পাঠানো হয়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ফয়সালের চাচা সেলিম জাহাঙ্গীর।

ঘটনা সম্পর্কে পুলিশের বক্তব্য নাকচ করে সেলিম জাহাঙ্গীর আরো বলেন, ফয়সালের হাতে ছুরি থাকার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পুলিশ দেখাতে পারেনি।

এলএবাংলাটাইমস/এনএইচ/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত