আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

দু-দলের মরণ ঘণ্টা না বাজার আগ পর্যন্ত সমাধানে পৌঁছাবে না : গোলাম মাওলা রনি

দু-দলের মরণ ঘণ্টা না বাজার আগ পর্যন্ত সমাধানে পৌঁছাবে না : গোলাম মাওলা রনি

জিল্লুর রহমানের উপস্থাপনায় চ্যানেল আই "তৃতীয় মাত্রায়" গত রাতে আওয়ামীলীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনি বলেছেন, "দু-দলের মরণ ঘণ্টা না বাজার আগ পর্যন্ত সমাধানে পৌঁছাবে না।" 
=> তিনি বলেন, "এখন রাস্তায় চলাফেরা করতে গিয়ে অতীতের যে কোন সময়ের চেয়ে বেশী ভয় লাগছে। আমি আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা সরকারের কর্তা ব্যাক্তি তাদের কারো প্রতি বিশ্বাস এবং আস্থা রাখতে পারছি না। তারা যে আশ্বাস দিচ্ছেন সে আশ্বাসের উপর আমি বিশ্বাস স্থাপন করতে পারছি না।" 
=> তিনি আরো বলেন, "আমার ছোট খাটো ব্যবসা আছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এগুলো অচল হয়ে পড়েছে। কিন্তু এর দায়বার নেয়ার মতো কাউকে খুঁজে পাচ্ছি না। এখন যদি আমি একজন আওয়ামীলীগের কর্মী বা সমর্থক হিসেবে চিন্তা করি তাহলে আমি দেখি, আমার যে প্রতিপক্ষ যারা আছে, সে প্রতিপক্ষের সাথে বসে যে আমি সংলাপ করবো বা বসবো ঠিক সেই পরিবেশের যে একটা অবস্থার দরকার, ঠিক সেই জায়গা টুকু খালী নেই।" 
=> আওয়ামীলীগের সাবেক সাংসদ বলেন, " এখন রাজনৈতিক দল গুলো পরস্পরের প্রতি বিশ্বাস, আস্থা, কথাবার্তায় লাঞ্ছনা। ঘঞ্জনা ইত্যাদির কারণে একে অপরের মদ্ধ্যে যে দূরত্ব সৃষ্টি করেছে তা শত যোজন দূরে। ফলে তারা একে অপরকে দেখার ফলে রাগ হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে, এর মধ্যে কোন প্রেম ভালোবাসার সৃষ্টি হচ্ছে না। একে অপরের ধ্বংসের মধ্যে নিজের জয় খুঁজে পাচ্ছে। সুতরাং আমি মনে করি দু-দলের মরণ ঘণ্টা না বাজার আগ পর্যন্ত সমাধানে পৌঁছাবে না।" 

শেয়ার করুন

পাঠকের মতামত