আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

খালেদার প্রাণনাশের চেষ্টা হচ্ছে: খন্দকার মাহবুব

খালেদার প্রাণনাশের চেষ্টা হচ্ছে: খন্দকার মাহবুব

গুলশান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 'প্রাণনাশের চেষ্টা' করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, 'খালেদা জিয়ার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে।' সরকারকে সতর্ক করে খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, 'গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবে দেশে চরমপন্থি উত্থানের পথ সুগম হবে।' সোমবার সুপ্রিম কোর্ট সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব বলেন, 'খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে খাবার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ পুলিশ প্রধান অসত্য বক্তব্য দিয়ে বলছেন- খাবার প্রবেশে বাধা দেওয়া হচ্ছে না। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য জনসমক্ষে সমগ্র পুলিশ বাহিনীকে হেয়প্রতিপন্ন করেছে।' জাতিসংঘসহ সব মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে তিনি অভিযোগ করেন, 'অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মীদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না। কেউ দেখা করতে গেলে ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হচ্ছে।' রাজনৈতিক নেতাকর্মীরা অবাধে যাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন, সেই গণতান্ত্রিক অধিকার দেওয়ারও দাবি জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত