আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

আমি নির্দোষ, রিভিউয়ে ন্যায়বিচার পাব: কামারুজ্জামান

আমি নির্দোষ, রিভিউয়ে ন্যায়বিচার পাব: কামারুজ্জামান

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেছেন, তিনি নির্দোষ। রিভিউয়ে তিনি ন্যায়বিচার ও খালাস পাবেন বলে আশাপ্রকাশ করেছেন।

 

শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীরা সাক্ষাৎ করতে গেলে  ১৯৭১ সালে মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা একথা বলেছেন।


সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তার আইনজীবীরা।সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান তার পাঁচ আইনজীবী। তারা ভেতরে ৫৫ মিনিট অবস্থান করেন। তবে কামারুজ্জামানের সঙ্গে কথা বলেন ৩০ মিনিট।


পরে কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা রিভিউ আবেদন করবেন।

কবে নাগাদ আবেদন করা হবে—জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, মৃত্যু পরোয়ানা যেদিন পড়ে শোনানো হয়েছে, সেদিন থেকে ১৫ দিন সময় আছে। এর মধ্যেই রিভিউ আবেদন করা হবে। 


কারাগারে কামারুজ্জামান কেমন আছেন—জানতে চাইলে তার আরেক আইনজীবী শিশির মুহাম্মদ মুনির বলেন, ‘উনি ভালো আছেন। উনি বলেছেন, তিনি নির্দোষ। যেসব ঘটনায় তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, এর সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।’


শিশির মুনির জানান, কামারুজ্জামান বলেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস রিভিউয়ে আমি ন্যায়বিচার ও খালাস পাব।’



কারাগারে প্রবেশের আগে আইনজীবী শিশির মুনির জানান, কামারুজ্জামানের পরিবারের কেউ শনিবার তার সঙ্গে দেখা করছেন না।


কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামি শুক্রবার জানিয়েছিলেন যে তার বাবার সঙ্গে আইনজীবীরা সাক্ষাৎ করার পর তারাই জানাবেন, পরিবার কবে দেখা করবে।


ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ফরমান আলী জানিয়েছেন, কামারুজ্জামানের পরিবারের কেউ দেখা করার আবেদন করেননি। আইনজীবীরা দেখা করার আবেদন করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত