আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দণ্ড স্থগিত থাকলে নির্বাচন করা যাবে: হাইকোর্ট

দণ্ড স্থগিত থাকলে নির্বাচন করা যাবে: হাইকোর্ট

যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও যশোর-২ আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার দুর্নীতির মামলায় পাওয়া দণ্ড ও সাজা স্থগিত করেছে হাইকোর্ট। ফলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী আমিনুল হক।

ফৌজদারি কার্যবিধির ৪২৬ ধারা অনুযায়ী, সাজা ও দণ্ড স্থগিত চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে সাবিরার পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী ও আমিনুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট বায়েজিদ আহমেদ।

এর আগে ফৌজদারি কার্যবিধির ৪২৬ ধারা অনুযায়ী, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ড্যাব নেতা এজেডএম জাহিদ হোসেনসহ পাঁচ জনের দণ্ড স্থগিত চেয়ে করা আবেদন মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চ খারিজ করে দেয়।

দুই বিচারপতির বেঞ্চটি পর্যবেক্ষণে বলে, ‘সংবিধানের ৬৬(২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারো অন্যূন দুই বছর কারাদণ্ড হলে এবং তার মুক্তির পর পাঁচ বছর অতিবাহিত না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। কোনো আদালতের দেওয়া দণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকলেও সাজা ও দণ্ড বাতিল না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকে। এটা নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি বাধা। ফৌজদারি কার্যবিধিতে যা কিছুই থাকুক না কেন, এ ক্ষেত্রে সংবিধানের বিধানই প্রাধান্য পাবে।’

ওই দিনই দণ্ড স্থগিত চেয়ে এবং হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান ড্যাব নেতা জাহিদ হোসেন। পরে বুধবার আপিল বিভাগও তার আবেদনে সাড়া দেয়নি। ফলে হাইকোর্টের আদেশই বহাল রয়েছে।

দণ্ড ও সাজা স্থগিত করা যায় না উল্লেখ করে হাইকোর্টের এক বেঞ্চের আদেশের দুই দিনের ব্যবধানে আরেক বেঞ্চ দণ্ডপ্রাপ্ত আসামি সাবিরার ছয় বছরের দণ্ড ও সাজার কার্যকারিতা স্থগিত করার পর তার আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪২৬ (১) ধারা অনুসারে আদালত সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করে। এখন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার আর কোনো বাধা থাকল না।’

আমিনুল ইসলাম আরও বলেন, ‘আমরা শুনানিতে বলেছি, যেকোনো ব্যক্তির দণ্ড আপিল বিভাগে চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করে দণ্ডিত বলার অবকাশ নেই। সে কারণে আপিল বিচারাধীন থাকা অবস্থায় দণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে সংবিধানের ৬৬(২) (ঘ) অনুচ্ছেদ প্রযোজ্য হবে না।’

মিথ্যা তথ্য ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবিরা সুলতানাকে গত ১২ জুলাই ঢাকার বিশেষ আদালতের বিচারক শহিদুল ইসলাম দুর্নীতি দমন আইনের ২৬ (২) ধারায় তিন বছর এবং ২৭ (১) ধারায় তিন বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সাবিরা সুলতানার এক কোটি ৭৮ হাজার ১৩৫ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত