আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জো বাইডেন ‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছেন, অভিযোগ ট্রাম্পের

জো বাইডেন ‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছেন, অভিযোগ ট্রাম্পের

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে নাৎসি প্রশাসনের সঙ্গে তুলনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা এখন ‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছে।

গত শনিবার ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে একটি নৈশভোজে এ মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের হাতে আসা এক অডিওতে ট্রাম্পকে বলতে শোনা গেছে, ‘ডেমোক্র্যাটরা আমাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করছে। এটাই তাদের বিবেচনায় জয় পাওয়ার একমাত্র উপায়। কিন্তু এতে তারা নিজেরাই মরছে। এতে আমার কোনো যায় আসে না।’

ট্রাম্প নিজেই বিভিন্ন সামাজিক অধিকার সংগঠন ও সমালোচকদের কাছ থেকে স্বৈরতান্ত্রিক আচরণের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মানির নাৎসি পুলিশের সঙ্গে বাইডেন প্রশাসনের তুলনা করে বর্তমান পরিস্থিতি বোঝাতে চেয়েছেন।

ট্রাম্পের অভিযোগ, তাঁর বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে, সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নিউইয়র্কের আদালতে পর্নো তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলার ১১ দিনের শুনানি সম্প্রতি শেষ হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবসার তথ্য জালিয়াতি করে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার অর্থ পরিশোধের অভিযোগ আনা হয়েছে।

ট্রাম্পের পক্ষ থেকে বাইডেন প্রশাসনের এমন সমালোচনার করার বিষয়ে তাঁর প্রচার শিবিরের যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে ট্রাম্পের ক্যাম্পেইন টিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস এক বিবৃতিতে ট্রাম্পের বিরুদ্ধে ফ্যাসিবাদী বক্তব্যের সঙ্গে সুর মেলানোর অভিযোগ আনেন। তিনি বলেন, ট্রাম্প নব্য-নাৎসিদের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন আর বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব সমর্থন করছেন, যার কারণে সাহসী অনেক পুলিশ কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে।

অ্যান্ড্রু বেটস আরও বলেন, বাইডেন গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের মধ্যে জনগণকে একত্র করছেন। এটা এমন এক পদ্ধতি, যা ৫০ বছরের মধ্যে সহিংস অপরাধ সবচেয়ে বেশি কমিয়েছে।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ট্রাম্প আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে লড়বেন। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। সম্প্রতি নির্বাচনী প্রচারে তিনি ডেমোক্রেটিক পার্টি ও বাইডেনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়িয়েছিলেন। এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলেও সম্ভাব্য সহিংসতার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। গত নভেম্বরে বাইডেনের পক্ষ থেকে ট্রাম্পকে আক্রমণ করে বলা হয়, ট্রাম্প নাৎসিদের মতো কথাবার্তা বলছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত