আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জনগণের অবাধে ভোট দেওয়ার সুযোগ বন্ধ করার চেষ্টা চলছে : ড. কামাল

জনগণের অবাধে ভোট দেওয়ার সুযোগ বন্ধ করার চেষ্টা চলছে : ড. কামাল

সারাদেশে পুলিশ যেভাবে ধরপাকড় ও গ্রেপ্তার করছে তাকে সরকারের কেন্দ্রীয় কৌশলের অংশ বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

বুধবার গুলশানের এক অভিজাত হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে ঐক্যফ্রন্ট। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. কামাল এমন অভিযোগ করেন৷

ড. কামাল হোসেন বলেন, দেশের মানুষ খুব আকাঙ্ক্ষার সঙ্গে নির্বাচনের অপেক্ষায় আছে৷ তারা শতভাগ অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায়। কারণ তারা পরিবর্তন চায়। কিন্ত আমরা লক্ষ্য করছি, জনগণের অবাধে ভোট দেওয়ার সুযোগ বন্ধ করার চেষ্টা চলছে।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি, পুলিশ অসাধারণভাবে তৎপর। এতো পুলিশ রাস্তায় টহল দিতে কখনো দেখিনি আমি। তারা সারাদেশে ধরপাকড় চালাচ্ছে। কাউকে পেলেই ধরে ফেলে৷ কেন ধরছে কিছু বলে না। পুলিশ নির্বাচনের সময় এরকম কোনো ভূমিকা রাখতে পারে না৷ মূলত ভয় ভীতি দেখিয়ে সরকার চায় বিরোধীরা নির্বাচনে না আসুক। তাহলে সরকারি দল নির্বাচনে একক নিয়ন্ত্রণ রাখতে পারবে। একারণে পুলিশের এমন ভূমিকা। কেদ্রীয়ভাবে এটা একটি সরকারি কৌশলের অংশ৷

ড. কামাল বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমরা দেখা করে এসেছি। তাদের নীরবতায় আমরা উদ্বিগ্ন। সিইসিকে আমরা বলেছি, তাদের ক্ষমতা প্রয়োগ করতে। তবে অন্তত আমরা দেখা করার পর তিনি আইজিপিকে একটি চিঠি দিয়েছেন। তার জন্য ধন্যবাদ জানিয়েছি।

কূটনীতিকদের সঙ্গে কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে কামাল হোসেন বলেন, বিদেশি কূটনীতিকদের সঙ্গে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তারা নিজেরাও বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। আমরা তাদেরকে যেসব তথ্য দিয়েছি সেগুলোর সঙ্গে তাদের পর্যবেক্ষণ প্রায় সমান। তাদের রিপোর্টও একই রকম। আমরা অবাধ, নিরপেক্ষ নির্বাচন কিভাবে নিশ্চিত করা যায়, জনগণ কিভাবে তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য অবাধে ভোট দিতে পারে তা নিয়ে আলোচনা করেছি। তারা ঘটনাগুলো বুঝতে পেরেছে৷ তারা এসব বিষয়ে সহানুভূতিশীল।

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বৈঠক করেন ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ যুক্তরাজ্য, চীন, জাপান, কানাডা, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইউরোপিয়ান ইউনিয়ন ইন্দোনেশিয়াসহ ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত