আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

প্রধানমন্ত্রী আমার চেয়েও বড় স্বৈরাচার : এরশাদ

প্রধানমন্ত্রী আমার চেয়েও বড় স্বৈরাচার : এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের চেয়েও বড় স্বৈরাচার বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রীরই বিশেষ বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, এখনকার প্রধানমন্ত্রী আমার চেয়েও বড় স্বৈরাচার। আমি গুলি করে মানুষ মারি নাই, মানুষ হত্যা করি নাই। এখন প্রতিদিন নূর হোসেন, বিশ্বজিৎ মরছে। কিন্তু আমাদের চোখে পানি আসে না।

রবিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, গণতন্ত্র এখন কবরে, নির্বাসনে। আজ থেকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিলাম। আজ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু হলো। মানুষ মেরে ক্ষমতায় যাওয়া না, আবার ক্ষমতায় থাকাও যায় না। এই দুই দলের প্রতি মানুষের আস্থার লেশমাত্র নেই। সুযোগ এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, প্রতিদিন হরতাল, অবরোধ। আজ হরতালে বাচ্চাদের স্কুলে পাঠাবো কি না চিন্তায় আছি। ঢাকায় যানজটে আপনারা খুশি। কিন্তু বাইরের অবস্থা কি? ঢাকা এখন বিচ্ছিন্ন।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, উত্তরের মেয়র প্রার্থী বাহাউদ্দিন বাবুল, যুগ্ম মহাসচিব রেজাইল ইসলাম ভূঁইয়া, নুরুল ইসলাম নুরু প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত