আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

২০ দলের হরতাল প্রত্যাহার-বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে সারা দেশে আনন্দ মিছিল

২০ দলের হরতাল প্রত্যাহার-বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে সারা দেশে আনন্দ মিছিল

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে হারানোয় ১২ ঘণ্টা হরতাল শিথিল করে আনন্দ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ২০ দল। মঙ্গলবার সকাল ১০টায় সারা দেশে আনন্দ মিছিল করবে ২০ দলের নেতাকর্মীরা। এজন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল শিথিল করা হয়। তবে অনির্দিষ্টকালের চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া। এই বিজয়ের আনন্দ উপভোগ করার জন্য মঙ্গলবার সকাল ১০টায় সারা দেশে আনন্দ মিছিল করবে ২০ দলের নেতাকর্মীরা। এজন্য ১২ ঘণ্টা হরতাল শিথিল করা হয়েছে। তবে চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ফের হরতাল পালিত হবে।

এদিকে প্রবাসীদের মধ্যে বিভিন্ন জায়গায় আনন্দ উদযাপনের খবর পাওয়া গেছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাঙ্গালীরা অনেক উচ্ছ্বাসিত । 

শেয়ার করুন

পাঠকের মতামত