আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

এরশাদের আসনে নিরুত্তাপ ভোটে বিজয়ী ছেলে সাদ

এরশাদের আসনে নিরুত্তাপ ভোটে বিজয়ী ছেলে সাদ


জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন তার ছেলে রাগিব আল মাহদি সাদ (সাদ এরশাদ)। তিনি ৫৮ হাজার ৮৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রিটা রহমান। তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। আর এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন ১৪ হাজার ৯৪৮ ভোট।

শনিবার রাতে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাব উদ্দিন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে কাজী মোহাম্মদ শহিদুল্লাহ পেয়েছেন এক হাজার ৬৬২, তৌহিদুর রহমান মন্ডল পেয়েছেন ৯২৪ এবং শফিউল আলম পেয়েছেন ৬১১ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নিরুত্তাপ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিএনপির প্রার্থী রিটা রহমান প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ গত ১৪ জুলাই মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। তফসিল ঘোষণার পর এই আসেন ক্ষমতাসীন আওয়ামী লীগও প্রার্থী ঘোষণা করেছিল। তবে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টির অনুরোধে তাদের প্রার্থীকে প্রত্যাহার করে নেয় আওয়ামী লীগ।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর সাদ এরশাদ বলেন, ‘আমার বাবাকে রংপুরের মানুষ ভালোবাসে। সে কারণে তারা আমাকে ভোট দিয়েছেন। আমি রংপুরের মানুষের কাছে কৃতজ্ঞ।’

সাদ বলেন, ‘আমার কাছে সবাই সমান। কাউকে নিয়ে আমার অভিযোগ নেই। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।’

আগ্রহ ছিল না ভোটার ও পর্যবেক্ষকদের:

সকাল থেকে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি একেবারেই কম ছিল। প্রতিটি কেন্দ্রেই অলস সময় পার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তেমন কোনো কাজ ছিল না ভোটগ্রহণ কর্মকর্তা এবং প্রার্থীর এজেন্টদেরও। তারা অনেকটাই গল্প করে সময় পার করেছেন।

রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩নং ওয়ার্ড এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন। এখানে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন। ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ১৭৫টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন চলাকালে বেশির ভাগ কেন্দ্রেই নির্বাচন পর্যবেক্ষককে দেখা যায়নি। নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়। এখানে ভোটারও নেই, পর্যবেক্ষকও নেই।

নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার জাহেদা খাতুন গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হুমায়ুন কবিরও একই কথা বলেন। তার কেন্দ্রে কোনো পর্যবেক্ষক যায়নি।

সরেজমিনে দেখা গেছে, বিরতিহীন আট ঘণ্টার এই ভোটে ভরদুপুরেও কোনো কেন্দ্রে একসঙ্গে চার পাঁচজন ভোটারকে দেখা যায়নি। দুই একজন নারী ভোটার চোখে পড়লেও পুরুষ ভোটার যেন লাপাত্তা। তবে কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি দল আওয়ামী লীগ প্রার্থী না দেয়া এবং জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ভোটের মাঠে ছিলেন না। এবার রংপুরের মানুষ স্থানীয় প্রার্থীকেই খুঁজছিলেন। কিন্তু স্থানীয় প্রার্থী না থাকায় হয়তো ভোটাররা ভোট দিতে আগ্রহ প্রকাশ করেননি। এছাড়াও দুর্গাপূজা চলছে। হিন্দু ভোটারদের খুব একটা উপস্থিতি দেখা যায়নি। সে কারণে ভোটার কম ছিল বলে ধারণা অনেকের। তবে এত কম ভোটার উপস্থিত হবেন তা কেউ ধারণাও করেননি।

শেয়ার করুন

পাঠকের মতামত