আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, ব্যবসায়ী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, ব্যবসায়ী গ্রেপ্তার


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাঙ্গ ও কটূক্তি করে ফেইসবুকে মন্তব্য এবং আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে আমির হোসেন পাটোয়ারী (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে মিজমিজি পাইনাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান হোসেনের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে এক মামলায় আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার আমির হোসেন পাটোয়ারী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার যাদিয়া গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর ছেলে। তিনি ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়া এলাকার সামাদ টাওয়ারের বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী দশতলা ভবন সংলগ্ন এলাকায় তার এএইচ কার্গো সার্ভিস নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসেই আমির হোসাইন নামক ফেইসবুক আইডি থেকে আমির হোসেন পাটোয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, পুলিশ প্রশাসন, বিভিন্ন মন্ত্রীকে নিয়ে এবং সরকার বিরোধী বিভিন্ন মন্তব্য ও ছবি পোস্ট করতেন। এসব খারাপ ও অপত্তিকর মন্তব্য করার প্রতিবাদ করলে আমির হোসেন পাটোয়ারী বাদী নোমান হোসেনকে বিভিন্ন হুমকি প্রদান করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, আমির হোসেন পাটোয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ বিভিন্ন মন্ত্রী ও পুলিশ প্রশাসনকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ব্যঙ্গচিত্র তৈরি করে ফেসবুকে পোস্ট করতেন। পরে নোমান হোসেন নামক এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত