আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ওমান থেকে বিমানে চড়ে সিলেট নামলেন লাশ হয়ে

ওমান থেকে বিমানে চড়ে সিলেট নামলেন লাশ হয়ে


দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরছিলেন দেশে। স্বজনদের সাথে ছুটি কাটানোর আশায় মনে ছিল খুশির জোয়ার। কিন্তু সেই খুশি হারিয়ে গেছে মৃত্যুর ছায়ায়।

সিলেটের রানা আহমদ তৌরিফ ওমান থেকে ঠিকই দেশে ফিরেছেন, তবে লাশ হয়ে। ফেরার পথে শুক্রবার সকালে বিমানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

রানা ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ সাদিপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ছিলেন। ছুটি কাটাতে শুক্রবার দেশে ফিরছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বিমান কলকাতার আকাশে থাকা অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রানা। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ রানার মেয়ে ও ভাতিজাসহ পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে লাশটি গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।

সাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য কাজী জিলু জানান, শুক্রবার বাদ এশা জানাজা শেষে রানাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত