আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বুলবুলের আঘাতে নিহত ৩, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি-বাঁধ

বুলবুলের আঘাতে নিহত ৩, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি-বাঁধ

প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনা ও পটুয়াখালীতে তিন জন নিহত হয়েছেন। এছাড়া খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, মোংলা, লাক্ষ্মীপুর, নোয়াখালীতে ঘর-বাড়ি বিধ্বস্ত, গাছাপালা উপড়ে পড়েছে এবং কোথাও কোথাও বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে বলে জানা গেছে।    

দিঘলিয়া ও দাকোপে নিহত ২
খুলনা প্রতিনিধি জানিয়েছেন,  দাকোপ উপজেলায় নিজ বাড়িতে গাছ চাপা পড়ে প্রমিলা মন্ডল (৫২) নামে এক নারী নিহত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। দাকোপ উপজেলা পরিষদের বুলবুল কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার বিকালে প্রমিলা দক্ষিণ দাকোপ সরকারি সাইক্লোন সেন্টারে অবস্থান নিয়েছিলেন। রবিবার  সকালে তিনি সেখান থেকে বের হয়ে পাশেই নিজের ঘর দেখতে যান। সেখানে গিয়ে গাছ চাপা পড়ে নিহত হন।

এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ভেঙে পড়া গাছের ডালপালা সরাতে গিয়ে তা চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে খুলনায় দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় এ ঘটনা ঘটে। তার নাম আলমগীর হোসেন (৩০)। তিনি কাটানী পাড়া ৯ নং ওয়ার্ডের বাসিন্দা শফি মিস্ত্রির ছেলে।

সেনহাটি ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

কয়রায় ১৫০০ ঘর বিধ্বস্ত
ঘূর্ণিঝড়ের আঘাতে খুলনার কয়রা উপজেলায় দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়কেই ওপর গাছপালা উপড়ে পড়ে আছে। কয়রা উপজেলা ঘূর্ণিঝড় মনিটরিং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাফর রানা জানান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে। তবে কয়রার কোথাও লোকজন আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

লণ্ডভণ্ড সাতক্ষীরা
সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সাতক্ষীরার উপকূলীয় এলাকা। রবিবার (১০ নভেম্বর) ভোর ৫টা থেকে আঘাত হানার পর এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সঙ্গে চলছে ঝড়ো বাতাস।

উপকূলবর্তী শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালীনি, মুন্সিগঞ্জ, রমজাননগর ও কাশিমাড়িসহ আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা ও শ্রীউলা এলাকার অধিকাংশ কাঁচা ঘর ভেঙে গেছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতি হয়েছে মাছের ঘের ও ধান ক্ষেতের। রাস্তায় গাছ পড়ে থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ‘ভারতের পশ্চিমবঙ্গের উপকূল হয়ে ঘূর্ণিঝড় বুলবুল রবিবার ভোর ৫টা থেকে ৮১ কিলোমিটার বেগে সাতক্ষীরা উপকূলে আঘাত হানে। এটার পশ্চাৎভাগ এখনও সাতক্ষীরা উপকূলে বিরাজ করছে। কেন্দ্রভাগ এখন দেশের মোংলা সুন্দরবন উপকূলে প্রবেশ করেছে। গত ২৪ ঘণ্টায়  সাতক্ষীরায় ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঝড়ের সময় গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবুল কালাম (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গাছপালা ভেঙে গেছে
এছাড়া ভেটখালী ইউনিয়নের তারাণীপুরে দেয়াল চাপা পড়ে ভ্যানচালক পলাশ ও তার স্ত্রী আহত হয়েছেন। তবে হতাহতের খবর সরকারি কোনও সূত্র নিশ্চিত করতে পারেনি।

ঘর চাপা পড়ে বৃদ্ধ নিহত, ১০ গ্রাম প্লাবিত
পটুয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘর চাপা পড়ে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।  শনিবার (৯ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধবখালী এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেন জানান, রাতে দমকা হাওয়ার শুরু হলে একটি রেইন্ট্রি ও একটি চাম্বল গাছ উপড়ে গিয়ে ঘরের ওপর পড়ে। এতে চাপা পড়ে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান।

ঘূর্ণিঝড়ের কারণে লোকালয়ে ঢুকে পড়েছে পানি
এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার লালুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস জানান, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া থেকে পশরবুণিয়া পর্যন্ত বেড়িবাঁধ আগেই ভাঙ ছিল। ঘূর্ণিঝড়ের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় ওই বেড়িবাঁধ থেকে পানি প্রবেশ করে ইউনিয়নের চারিপারা, নয়াকাটা, মুন্সিপারা, চৌধুরিপাড়া, ভঞ্জুপাড়া, ১১ নং হাওলা, বানাতিপাড়া, ছোট ৫ নং, বড় ৫নং ও নাওয়াপাড়া গ্রাম প্লাবিত হয়েছে।

রামগতিতে ২৫ ঘরবাড়ি বিধ্বস্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি জাডিনয়েছেন, লক্ষ্মীপুরের রামগতিতে ঘূর্ণিঝড় বুলবুলির আঘাতে মেঘনা নদীর পাড়ে ২৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রামগতি উপজেলা র্নিবাহী কর্মর্কতা আব্দুল মমিন জানান, ২৫টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রবিবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এছাড়া এখন পর্যন্ত  বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভোলায় ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ১৫
ভোলা প্রতিনিধি জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লালমোহন ও চরফ্যাশন উপজেলার অন্তত ২২টি ঘর বিধ্বস্ত ও ১৫ জন আহত হয়েছেন। বেশকিছু গাছপালা উপড়ে ও ভেঙে পড়েছে।

চরফ্যাশনের ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার এবং মনপুরা উপজেলার কলাতলীর চরের খবর দিয়েছেন চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর জানান, ভোলায় কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বড় ধরনের কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে চরফ্যাশনের ঢালচর, মনপুরা উপজেলার চরমোজাম্মেল, কলাতলীর চর ও তমুজুদ্দিন উপজেলার চর জহিরুদ্দিনের নিম্নাঞ্চল ৩-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

শনিবার রাতে লালমোহনের পশ্চিম চর উমেদ, ধলিগৌরনগর ও লর্ডহাডিঞ্জ ইউনিয়ন এবং চরফ্যাশনের ওসমানগঞ্জ ও এওয়াজপুর ইউনিয়নে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের অবস্থা অশঙ্কাজনক।

লালামোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর হাসান রুমি বলেন, 'আমরা লর্ডহাডিঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকায় গাছ পড়ে একজন আহত হওয়ার খবর পেয়েছি। লালমোহনের আহত একজনকে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে।'

শেয়ার করুন

পাঠকের মতামত