আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ নারী দল

এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী ফুটবল দল আগেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছিল। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। তবে ম্যাচটিকে গুরুত্ব দিয়েই খেলেছে বাংলাদেশ। পিটার বাটলারের দল ৭-০ গোলের বড় জয় নিয়ে বাছাই পর্বের মিশন শেষ করেছে।


এই বাছাইয়ে মোট আটটি গ্রুপ ছিল। যার প্রতিটি গ্রুপের শীর্ষ দল আগামী বছরের মূল পর্বে খেলবে। বাংলাদেশ সি গ্রুপে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে। এই তিন ম্যাচে ১৬ গোল করলেও, নিজেদের জালে বল ঢুকেছে মাত্র একবার — মিয়ানমারের বিপক্ষে।


গত দুই আসরের বাছাইপর্বে কোনো জয় না পাওয়া বাংলাদেশের জন্য এটি একটি বড় সাফল্য। বিশেষ করে শক্তিশালী ও অভিজ্ঞ দল মিয়ানমারকে হারানো দলের অগ্রগতির প্রমাণ দিয়েছে।

আজ ইয়াঙ্গুনে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩ মিনিটে স্বপ্না রানী প্রথম গোল করেন। এরপর শামসুন্নাহার ৬ ও ১৩ মিনিটে দুইটি গোল করেন। ১৬ থেকে ২০ মিনিটে বাংলাদেশ আরও তিনটি গোল করে — যথাক্রমে মনিকা, ঋতুপর্ণা ও তহুরা খাতুনের পা থেকে। ৪২ মিনিটে ঋতুপর্ণা দ্বিতীয় গোল করে ব্যবধান ৭-০ করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচটি ছিল একপাক্ষিক।

এই জয় বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি শক্ত বার্তা। এর আগে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। আজকের জয় সেই ধারাবাহিকতারই অংশ।

বাংলাদেশ নারী দল আগামীকাল মিয়ানমার থেকে রওনা দেবে এবং রাতেই দেশে ফিরবে। বাফুফে জানিয়েছে, দেশে ফেরার পর মধ্যরাতেই ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত