আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

রাজধানীর পাইকারি ও খুচরাবাজারে পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে। খুচরাবাজারে ২০ টাকা কমে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকায়। পাইকারি বাজারে দর এখন ২০০ টাকাই রয়েছে।

কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানির ঘোষণায় থমকে দাঁড়িয়েছে দেশের পেঁয়াজের বাজার। আড়ত, পাইকারি কিংবা খুচরাবাজার- কোথাও ক্রেতা নেই। মজুদ করা পেঁয়াজ যে যার মতো করে বিক্রি করে দেয়ার চেষ্টা করছেন।

শুক্র-শনিবারও ঢাকার বাজারগুলোতে ২৫০ টাকার আশপাশে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়। তবে রোববার সেই দাম কিছুটা কমে ২৩০ টাকার আশপাশে চলে আসে। আজ সোমবার কারওয়ানবাজারে খুচরাবাজারে ২০ টাকা কমে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকায়; পাইকারি বাজারে দর এখন ২০০ টাকা রয়েছে বলে জান গেছে।

এ ছাড়া দেশের উত্তর ও মধ্যঞ্চল থেকে নতুন পেঁয়াজ আসা শুরু করলে আরও কমে আসবে দাম। পাবনাসহ বিভিন্ন স্থানে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে।

খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা বলছেন, সকালে যারা মোকাম থেকে পেঁয়াজ সংগ্রহ করেছেন, তারা ২৩০ টাকা দরে বিক্রি করছেন।

মিরপুরের শাহ আলী মার্কেটের আড়ৎ মালিকদার সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, বাজারে মুড়িকাটা পেঁয়াজ এসেছে। এসব কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকার মধ্যে। আগামীকাল দাম আরেক ধাপে কমে যাবে।

কারওয়ানবাজারে পেঁয়াজের পাইকারি বিক্রেতা আলাউদ্দিন জানান, মানিকগঞ্জে তার গ্রামের বাড়ি। সেখানেই তিনি কিছু দিন ধরে নতুন পেঁয়াজের আবাদ করছেন। কিছু আগাম মৌসুমের মুড়িকাটা পেঁয়াজ মানিকগঞ্জের হাটে উঠতে শুরু করেছে। ফলে পুরনো পেঁয়াজের দামও কিছুটা কমেছে।

এর সুফল খুচরা দোকানেও পড়বে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে ঘোষণা আসার প্রভাব পড়তে শুরু করছে। এর সঙ্গে যোগ হয়েছে, ক্রেতাদের ভোগ প্রবণতা কমে আসা।

গত সেপ্টেম্বরে ভারত প্রথমে পেঁয়াজের রফতানিমূল্য বৃদ্ধি এবং পরে রফতানি বন্ধ করার পর ধাপে ধাপে বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ আগে কেজি ৩০ টাকা দরে আশপাশে বিক্রি হয়েছে, তা ভারতের রফতানিমূল্য বৃদ্ধির ঘোষণায় ৬০-৭০ টাকায় উঠে যায়। এর পর সেপ্টেম্বরের শেষে পেঁয়াজের দাম বেড়ে ১০০ হয়।

পুরো অক্টোবরজুড়ে সরকারের নানামুখী তৎপরতার মধ্যেও পেঁয়াজের দাম ক্রমশ বাড়ে। নভেম্বরে সেই দাম আড়াইশয় ওঠে।

শেয়ার করুন

পাঠকের মতামত