আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

তিন মাসে হেফাজতে-ক্রসফায়ারে নিহত ৬৪, গুম ২৫

তিন মাসে হেফাজতে-ক্রসফায়ারে নিহত ৬৪, গুম ২৫

ক্রস ফায়ার হত্যা করেছে সরকারী বাহিনী - গুম কে করছে তা এখনো অজানা

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন

মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত ও

ক্রসফায়ারে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। গুমের

শিকার হয়েছেন ২৫ জন।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের

ত্রি-মাসিক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

সংগঠনটি হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ

পর্যন্ত তিন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী

বাহিনীর হেফাজত ও ক্রসফায়ারে ৬৪ জন নিহত

হন। এর মধ্যে র্যাবের ক্রসফায়ারে ১৫ জন,

পুলিশের ক্রসফায়ারে ২৪ জন এবং অন্যান্য

বাহিনীর হাতে সাতজন নিহত হন।

পরিবার ও অন্যদের অভিযোগ অনুযায়ী, গত তিন

মাসে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী

বাহিনীর পরিচয়ে ২৫ জনকে আটক করা হয়। এদের

মধ্যে পরে শুধু একজনের লাশ পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত তিন মাসে পুলিশের

নির্যাতনে চারজন, র্যাবের নির্যাতনে একজন,

পুলিশের গুলিতে নয় জন ও গোয়েন্দা পুলিশের

গুলিতে একজন মারা যান। থানাহাজতে

নির্যাতনের ফলে আত্মহত্যা করেন একজন।

গ্রেপ্তারের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান

একজন।

পরিবারের দাবি, ট্রেনের নিচে ফেলে একজনকে

মেরে ফেলা হয়েছে। তিন মাসে কারা হেফাজতে

মারা গেছেন ১৭ জন।

আসক জানায়, গত তিন মাসে শুধু রাজনৈতিক

সহিংসতার ৫৫৬টি ঘটনায় মারা গেছেন ১২২ জন।

তাদের মধ্যে ৬৯ জনই অগ্নিদগ্ধ হয়ে মারা

গেছেন। রাজনৈতিক সহিংসতার ঘটনায় আহত

হয়েছেন ৩ হাজার ৫১ জন।

প্রতিবেদনে বলা হয়, তিন মাসে ১০৩ জন

সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির

শিকার হয়েছেন। প্রকাশিত সংবাদের জন্য তিনজন

সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়।

এছাড়া তিন মাসে হিন্দু সম্প্রদায়ের ১৭টি

বাসস্থান, একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও

অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিমা, পূজামণ্ডপ

ও মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ১০৫টি ঘটনায়

২১ জন আহত হয়েছেন।

এছাড়া তিন মাসে গণপিটুনির ঘটনায় ৩১ জন মারা

গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছেন

ছয়জন আর নির্যাতনে মৃত্যু হয়েছে তিনজনের। আহত

হয়েছেন ২২ জন। অপহরণের শিকার হন ৩৬ জন।

অপহরণের পর বিজিবির মধ্যস্থতায় ফেরত এসেছেন

১৫ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত তিন মাসে

ধর্ষণের শিকার হন ১১২ জন নারী। ধর্ষণের পর

হত্যা করা হয় ১৫ জনকে। ধর্ষণের পর আত্মহত্যা

করেন একজন।

শেয়ার করুন

পাঠকের মতামত