আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনা উপসর্গ নিয়ে আ’লীগ নেতার মৃত্যু, বাড়ি লকডাউন

করোনা উপসর্গ নিয়ে আ’লীগ নেতার মৃত্যু, বাড়ি লকডাউন

প্রতীকী ছবি

করোনা (কোভিড-১৯) উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য আওয়ামী লীগ নেতার (৫৫) মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে তাকে মুমূর্ষু অবস্থায় জেলার গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। আইন পেশায় নিযুক্ত ছিলেন টাঙ্গাইল আদালতে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী জানান, হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই আওয়ামী লীগ নেতা। সোমবার সকালে তাকে তার স্বজনরা গোপালপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে এলে মৃত অবস্থায় পান চিকিৎকরা। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সেটির চিকিৎসকদল। নমুনা মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকায় পাঠানো হবে।

এদিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহের জন্য যাওয়া দলটির তত্ত্বাবধানে ‍মৃত ব্যক্তিকে সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে। দাফনকালে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয় সংসদ সদস্য ও মৃতের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অংশ নেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান  জানান, করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত