আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নারায়ণগঞ্জ থেকে নীলফামারী যাওয়া পোশাক শ্রমিক করোনা আক্রান্ত

নারায়ণগঞ্জ থেকে নীলফামারী যাওয়া পোশাক শ্রমিক করোনা আক্রান্ত

নারায়ণগঞ্জ থেকে নীলফামারীর সৈয়দপুরে যাওয়া পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পঞ্চম ধাপে পরীক্ষা করা ৮৯টি নমুনার মধ্যে তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

করোনায় সংক্রমিত হওয়া পোশাক শ্রমিক ওই যুবকের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে বলে জানা গেছে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা.এ কে এম নূর-উন-নবী লাইজু বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ৮৯টি নমুনা নিয়ে সকাল ১০টা থেকে পঞ্চম দফায় পরীক্ষা শুরু করা হয়। এর মধ্যে একটি নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। রিপোর্ট ইতোমধ্যে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ওই যুবক একজন গার্মেন্টস কর্মী। তার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। কিছুদিন আগে কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে সৈয়দপুরে আসেন। জ্বর ও সর্দি কাশি হওয়ায় গত বুধবার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত