আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

মুন্সীগঞ্জে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ ১০ জন করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ ১০ জন করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জের পাঁচ উপজেলায় দুই নারীসহ ১০ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তাও আছেন।

ঢাকার আইইডিসিআরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে বলে শনিবার সকালে নিশ্চিত করছেন মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান, ৭ এপ্রিল এই ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য ৮ এপ্রিল ১৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। পরীক্ষায় ১৭ জনের মধ্যে ১০জনের করোনা পজিটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার দুইজন, টঙ্গীবাড়ী ও গজারিয়া উপজেলায় তিন জন করে এবং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে তিনজনই পুরুষ। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)। বাকি দুজন একই উপজেলার বাসিন্দা।

সদর উপজেলায় আক্রান্ত দুজনের মধ্যে একজন নারী। তার বাড়ি রামপাল ইউনিয়নের পানাম এলাকায়। আক্রান্ত অন্যজন পুরুষ।

সিরাজদিখান উপজেলার আক্রান্ত হয়েছেন সত্তর বছর বয়সী এক নারী। তার বাড়ি রশুনিয়া ইউনিয়নে। শ্রীনগরে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি পাটাভোগ এলাকায়।

টঙ্গীবাড়ী উপজেলায় যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে তাদের একজনের বাড়ি আউটশাহী ইউনিয়নের ডুরাবতি গ্রামে। এছাড়া উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধামারণ এলাকার একজন এবং দীপুর ইউনিয়নের ডুলিহাটা গ্রামের একজনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। করোনা শনাক্তদের বেশিরভাগ নারায়ণগঞ্জ থেকে আক্রান্ত হয়েছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হওয়ায় শুক্রবার দিবাগত রাতেই গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়।

সিভিল সার্জন আরও জানান, শুক্রবার গভীর রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে বিষয়টি জানিয়েছে। রাতেই পাঁচটি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আক্রান্তদের আইসোলেশনের নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

করোনা আক্রান্তের ঘটনায় টঙ্গীবাড়ী উপজেলায় ৪২টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার।

উল্লেখ্য জেলায় গত শুক্রবার পর্যন্ত ৯৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত