আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ধর্ষণ মামলায় হার্ভকে দোষী সাব্যস্ত করে ২০২০ সালে দেওয়া রায় বাতিল

ধর্ষণ মামলায় হার্ভকে দোষী সাব্যস্ত করে ২০২০ সালে দেওয়া রায় বাতিল

ছবিঃ এলএবাংলাটাইমস

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ২০২০ সালে হার্ভে ওয়েনস্টেইনকে দোষী সাব্যস্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিচারিক আদালত। গতকাল বৃহস্পতিবার এই রায় বাতিল করেছেন নিউইয়র্কের সর্বোচ্চ আদালত। সাবেক হলিউড মোগল হার্ভের বিরুদ্ধে এই মামলায় নতুন করে বিচার হবে।

হার্ভের বিরুদ্ধে অভিযোগকারী অনেকে নিউইয়র্কের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। মার্কিন অভিনেত্রী অ্যাশলে জুড সাংবাদিকদের বলেছেন, এটি প্রাতিষ্ঠানিক বিশ্বাসঘাতকতার একটি কাজ হয়েছে।

বিচারিক আদালতে হার্ভে ন্যায়বিচার পাননি—এর ভিত্তিতে রায় বাতিল করেছেন নিউইয়র্কের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে আদালত নতুন করে বিচারের আদেশ দিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের ম্যানহাটনের জেলা অ্যাটর্নির দপ্তর ইঙ্গিত দিয়েছে যে তারা হার্ভেকে আবার বিচারের মুখোমুখি করার পরিকল্পনা করছে।

নিউইয়র্কের সর্বোচ্চ আদালতের গতকালের সিদ্ধান্তটি এসেছে ৪-৩ সংখ্যাগরিষ্ঠ মতে ভিত্তিতে। অঙ্গরাজ্যের আপিল আদালত বলেছেন, বিচারিক আদালতে এই মামলার বিচারে গুরুতর ভুল হয়েছে। বিচারিক আদালতে এমন সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছিল, যাঁদের অভিযোগ এই মামলার অংশ ছিল না।

সংখ্যাগরিষ্ঠ মতের বিচারকদের পক্ষে রায় লিখেছেন বিচারক জেনি রিভেরা। তিনি লিখেছেন, বিচারিক আদালতে যে গুরুতর ত্রুটি হয়েছে, তার প্রতিকার হলো নতুন বিচার। হার্ভে (৭২) নিউইয়র্কের একটি কারাগারে আছেন। তবে তিনি শিগগির কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। কারণ, ধর্ষণের পৃথক মামলায় তাঁর কারাদণ্ড রয়েছে।

২০১৩ সালে এক অভিনেত্রীকে ধর্ষণের দায়ে হার্ভেকে দোষী সাব্যস্ত করেন ক্যালিফোর্নিয়ার একটি আদালত। এই মামলায় তাঁকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত বছর ঘোষণা এই কারাদণ্ড বহাল রয়েছে।

সাবেক প্রযোজনা সহকারী মিরিয়াম হ্যালিকে ২০০৬ সালে যৌন নিপীড়ন এবং উদীয়মান অভিনেত্রী জেসিকা মানকে ২০১৩ সালে ধর্ষণের দায়ে ২০২০ সালে হার্ভেকে দোষী সাব্যস্ত করেন নিউইয়র্কের বিচারিক আদালত। এই মামলায় তাঁকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এখন এই দোষী সাব্যস্তের রায় বাতিল হলো।

এক সংবাদ সম্মেলনে হার্ভের আইনজীবী আর্থার আইডালা এই সিদ্ধান্তকে আমেরিকার জন্য একটি দুর্দান্ত দিন বলে অভিহিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাশালীদের আইনের আওতায় এনে জবাবদিহি করার চ্যালেঞ্জ সামনে আনছে এই ঘটনা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত