আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম বিবেচনা করে বিশ্বকাপ ভুল সিদ্ধান্ত হতে পারে

জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম বিবেচনা করে বিশ্বকাপ ভুল সিদ্ধান্ত হতে পারে

জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে যদি বিশ্বকাপ চিন্তা করি, খুবই ভুল হবে বলে জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেন, বিশ্বকাপ একেবারেই ভিন্ন জায়গা। ওখানে যত বেশি চাপ সামলাতে পারব, তত ভালো করার সম্ভাবনা। গত বিশ্বকাপে আমরা মোটামুটি পারফর্ম করেছিলাম। খুব ভালো না হলেও কেউ বলবে না খুব একটা খারাপ। ওটা যদি আমাদের বেঞ্চমার্ক হয়, এবারের বিশ্বকাপে সেটি ছাড়িয়ে যাওয়ার সুযোগ। সেটি করতে হলে প্রথম রাউন্ডে অবশ্যই আমাদের তিনটি ম্যাচ জিততে হবে।


শনিবার সতীর্থ রুবেল হোসেনের বাইকের শো-রুম উদ্বোধনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অবধারিতভাবে উঠে আসে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ, জিম্বাবুয়ে সিরিজসহ নানা বিষয়। 


বিশ্বকাপ প্রস্তুতি প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার আরেকটি বড় কারণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। বিশেষ করে জায়গাটা সম্পর্কে জানা। আমাদের খুব বেশি খেলোয়াড় নেই, যারা যুক্তরাষ্ট্রে খেলেছে। ফ্লোরিডায় আমাদের অল্প কয়েকজনের খেলার অভিজ্ঞতা আছে (২০১৮ সালে)। (এই সিরিজটি খেলে) কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হব আমরা। তবে একই সঙ্গে বলব, অবশ্যই এটা আদর্শ না। আপনি যখন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন, নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে নিউজিল্যান্ড–পাকিস্তানের সঙ্গে আমরা খেলে বিশ্বকাপ (২০২২) খেলতে গিয়েছিলাম, স্বাভাবিকভাবেই নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিলাম। সে হিসেবে এটা আদর্শ না। তবে এটাই প্রস্তুতি নেওয়ার আমাদের সম্ভাব্য সেরা উপায়।

বিশ্বকাপে টাইগারদের সম্ভাবনা কেমন এ বিষয়ে তিনি বলেন, শেষ সময় আমরা যখন (২০২২) টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরম্যান্স করেছিলাম। যেটা ভালো না হলেও কেউ বলবে না খুব একটা খারাপ। আমি আশা করবো, ঐ জায়গায় (২০২৪) যদি আমাদের বেঞ্চমার্ক থেকে শুরু হয়, এই বিশ্বকাপ আমাদের সেটা ছাড়িয়ে যাবে।’

সেটা যদি যেতে হয় আমাদের অবশ্যই প্রথম রাউন্ডে তিনটা ম্যাচ জিততে হবে। সেটা যদি করতে পারি আমার কাছে মনে হয় এটা মোটামুটি ভালো একটা অর্জন হবে। তারপর ওখান থেকে যদি পরবর্তীতে চিন্তা করি আমার মনে হয় ভালো হবে’— বলেন সাকিব।

বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন, দেখুন বিপিএলের সময় বিপিএল হবে। আমরা সারাবছর ওয়ানডে সংস্করণটাই খেলি। ওয়ানডে সংস্করণ এই একটা সংস্করণে আমরা জন্মের পর থেকেই কমফোর্ট ফিল করি। সুতরাং আপনি একটার সাথে আরেকটা মেলালে হবে না আপনার জিনিসটা বিবেচনা করতে হবে। যেহেতু টি-টোয়েন্টিতে আমাদের ওরকম কোন খেলাই হয় না একমাত্র বিপিএল ছাড়া। যেখানে বিদেশি ক্রিকেটারদের দাপটটা অনেক বেশি থাকে।

‘স্বাভাবিকভাবে আমাদের স্থানীয় ক্রিকেটারদের সুযোগ একটু কম হয়। টপ অর্ডারে দেখা যাচ্ছে কোন দলের ব্যাটাররা বিদেশি, কোন দলের প্রধান বোলাররা বিদেশি। তো স্বাভাবিকভাবে ওই জায়গাটাতে আমরা ওইভাবে পারফর্ম করার সুযোগ অনেক সময় পেয়ে উঠি না। খুব কম খেলোয়াড়দেরই এই সুযোগটা থাকে। কিন্তু যদি এখানে হতো ছয়টা দলের ১৫ জন করে ক্রিকেটার ধরেন ৯০ জন। এই ৯০ জন ক্রিকেটারের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ হতো। আমার কাছে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ একটা দিক ছিল। 

প্রসঙ্গত, পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে। প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির দেখাও পেয়েছেন সাকিব। পাশাপাশি নিজের নির্বাচনী এলাকা মাগুরাতেও দিচ্ছেন সময়। সুপার লিগের শেষ ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচ খেলার কথা রয়েছে তার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত