আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে ভ্যাম্পায়ার ফেসিয়াল করে এইডসে আক্রান্ত ৩ নারী

যুক্তরাষ্ট্রে ভ্যাম্পায়ার ফেসিয়াল করে এইডসে আক্রান্ত ৩ নারী

ছবিঃ এলএবাংলাটাইমস

বিশেষ কসমেটিক চিকিৎসা ভ্যাম্পায়ার ফেসিয়াল করিয়ে এইডসে আক্রান্ত হয়েছেন তিন নারী। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর সবচেয়ে জনবহুল শহর আলবুকার্কে এই ঘটনা ঘটেছে।

দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বিভাগ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তারা জানায়, মাইক্রো নিডলিং এর মাধ্যমে যে এইডসের জীবাণু ছড়াতে পারে তা এই প্রথম জানা গেল।

ফেস লিফিটিংয়ের চেয়ে ভ্যাম্পায়ার ফেসিয়াল তুলনামূলক কম ব্যয়বহুল হওয়ায় আজকাল অনেকেই এই ফেসিয়ালের দিকে ঝুঁকছেন। ভ্যাম্পায়ার ফেসিয়ালে মূলত, ব্যক্তির হাতের কবজি থেকে কিছুটা রক্ত নিয়ে, তার প্লাটিলেট আলাদা করে ইঞ্জেকশনের মাধ্যমে চেহারায় পুশ করা হয়ে থাকে। তবে অপরিচ্ছন্ন অবস্থায় এই ফেসিয়াল করলে তার ফলাফল মারাত্মক হতে পারে। রক্তের মাধ্যমে এই ফেসিয়াল করা হয় বিধায় এটি ভ্যাম্পায়ার ফেসিয়াল নামে পরচিতি পেয়েছে।

মধ্য বয়স্ক প্রথম এক নারীর এইচ আইভি ধরা পড়ে ২০১৮ সালে। তারপর নিউ মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ ফ্রি এইচআইভি টেস্টের উদ্যোগ গ্রহণ করে। এরপর গত বছর আরেক নারীর এইচআইভি সংক্রমণের পর তারা তাদের তদন্ত আবারও শুরু করে।

তদন্তে বেরিয়ে আসে, ওই নারী কোনো ধরনের মাদক গ্রহণ করেননি বা এইচ আইভি আছে এমন কোনো ব্যক্তির সংস্পর্শেও আসেননি। তবুও তিনি এই ভাইরারসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তবে জানান, শুধু মাত্র এই ভ্যাম্পায়ার ফেসিয়াল নিয়েছিলেন তিনি।

সিডিসি আরও বলছে, ওই স্পা পরিচালনা করার কোনো বৈধতা ছিল না। এমনকি স্পার রান্নাঘরে পাওয়া গেছে লেবেলবিহীন নানা রকমের রক্তের টিউব।

এই সংস্থা জানায়, ওই স্পা থেকে সেবা নেয়া মোট ৫৯ জন এইচ আইভির ঝুঁকিতে আছেন। তারমধ্যে ২০ জন এই ভ্যাম্পায়ার ফেসিয়াল নিয়েছেন। তবে সেখানে কীভাবে এই ভাইরাস এসেছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত