আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু

বাহামাসের একই রিসোর্টে ৩ ঘণ্টার ব্যবধানে দুই মার্কিন নাগরিকের মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

বাহামাসের একটি বিলাসবহুল রিসোর্টে আলাদা ঘটনায় একই দিনে দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে রবিবার কর্মকর্তারা জানিয়েছেন। উভয়েই ডুবে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে সেলিব্রেশন কি রিসোর্টে, যা ৬০০ মিলিয়ন ডলারে নির্মিত কার্নিভাল ক্রুজ লাইনের নতুন ব্যক্তিগত রিসোর্ট এবং এ বছরের জুলাই মাসে উদ্বোধন করা হয়।

কার্নিভাল ক্রুজ লাইন এক বিবৃতিতে জানিয়েছে, “শুক্রবার সেলিব্রেশন কি-তে আলাদা দুটি জরুরি পরিস্থিতি ঘটে—একটি লেগুনে এবং অন্যটি সমুদ্রসৈকতে। আমাদের লাইফগার্ড ও চিকিৎসক দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত দুজন অতিথিকেই বাঁচানো যায়নি।”

ভুক্তভোগীদের একজন ছিলেন কার্নিভাল মার্ডি গ্রা জাহাজের যাত্রী এবং অন্যজন ছিলেন কার্নিভাল এলেশন জাহাজের যাত্রী। উভয়েই পরিবার নিয়ে ভ্রমণে ছিলেন বলে নিশ্চিত করেছে ক্রুজ লাইন।

রয়্যাল বাহামাস পুলিশ ফোর্স এএবিসি নিউজকে জানিয়েছে, তারা দুটি মৃত্যুর তদন্ত করছে।

শুক্রবার দুপুরের ঠিক আগে ৭৯ বছর বয়সী এক ব্যক্তি সেলিব্রেশন কি সমুদ্রসৈকতের এক অংশে স্নরকেলিং করার সময় অচেতন হয়ে পড়েন। একজন লাইফগার্ড তাকে পানি থেকে উদ্ধার করে সিপিআর দিলেও কোনো ফল হয়নি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবার একইদিন বিকেল ২টা ৩০ মিনিটে ৭৪ বছর বয়সী এক নারীকে রিসোর্টের সুইমিং পুল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। লাইফগার্ড তাকে টেনে তুলে সিপিআর দেন, কিন্তু তাকেও বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মৃত দুজনই মার্কিন নাগরিক।

পুলিশ জানিয়েছে, সঠিক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। তবে নিহতদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে, শনিবার দুপুর ১টার দিকে বাহামাসের বিগ গ্র্যান্ড কে দ্বীপের কাছে বর্শা দিয়ে মাছ ধরার সময় ৬৩ বছর বয়সী এক মার্কিন নাগরিক হাঙরের আক্রমণের শিকার হন। তিনি গুরুতর আহত হন এবং স্থানীয় ক্লিনিকে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে এয়ারলিফট করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত