আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আনাহাইমে কার ওয়াশ ও হোম ডিপোতে অভিবাসন অভিযান, আটক একাধিক ব্যক্তি

আনাহাইমে কার ওয়াশ ও হোম ডিপোতে অভিবাসন অভিযান, আটক একাধিক ব্যক্তি

ছবি: এলএবাংলাটাইমস

শনিবার একাধিক অভিবাসনবিরোধী অভিযানে আনাহাইমে কয়েকজনকে আটক করেছে ফেডারেল কর্তৃপক্ষ। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি এলাকায় অভিবাসন অভিযান বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তিকে এজেন্টরা ধাওয়া করে মাটিতে ফেলে আটক করছে।

অভিযানগুলোর একটি চালানো হয় ইউক্লিড স্ট্রিট ও লা পালমা অ্যাভিনিউ সংলগ্ন ইউক্লিড কার ওয়াশে। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। শহর কর্তৃপক্ষ বলছে, জুলাই থেকে এটি তৃতীয়বারের মতো ওই কার ওয়াশে ফেডারেল এজেন্টদের উপস্থিতি।

আরেকটি অভিযান হয় ব্রুকহার্স্ট স্ট্রিটের হোম ডিপোতে। সেখান থেকে অন্তত পাঁচজন শ্রমিককে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সীমান্ত টহল বাহিনীর মতো ইউনিফর্ম পরা অন্তত পাঁচজন এজেন্ট সেখানে অভিযান চালান। শহরের তথ্যমতে, জুন থেকে ওই হোম ডিপো প্রায় অর্ধডজন অভিযানের মুখোমুখি হয়েছে।

শহরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “যারা অভিবাসন অভিযানে উদ্বিগ্ন, তাদের জন্য এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

আনাহাইম কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক অস্থায়ী নিষেধাজ্ঞার পর থেকে এলাকায় অভিযানের মাত্রা বেড়েছে। শহর পরিষদ সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে দায়ের করা ফেডারেল মামলায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “আনাহাইম শহর কোনো ধরনের ফেডারেল অভিবাসন অভিযানে জড়িত নয় এবং এসব অভিযানের আগাম কোনো তথ্যও পায় না। শহর হিসেবে আমরা এসব অভিযানের ধরণকে সমর্থন করি না এবং এ নিয়ে মামলা লড়ছি।”

শনিবার অভিযানের বিরুদ্ধে শহরে বিক্ষোভও হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা ইজি রামিরেজ বলেন, “নিজ নিজ এলাকায় সজাগ থাকুন, বিশেষ করে হোম ডিপোর মতো জায়গায় নজর রাখুন। কারণ ট্রাম্পের প্রশাসন শ্রমজীবী মানুষকে দমন করতে চাইছে।”

শহর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় এসব অভিযানের আপডেট প্রকাশ করছে।

এদিকে শনিবার সকালেই সান বার্নার্ডিনোতে এক অভিবাসন অভিযানে ফেডারেল এক এজেন্ট গুলি চালিয়েছেন বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এক ভুক্তভোগী জানান, তিনি শ্বশুর ও ১৮ বছরের জামাতাকে নিয়ে কাজ করছিলেন, তখন হঠাৎ মুখোশধারী ও অনচিহ্নিত গাড়ি তাদের ঘিরে ধরে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত