আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় গুলিতে তিনজনের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় গুলিতে তিনজনের মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারের এক নিরিবিলি মরুভূমি সড়কে রোববার বিকেলে ঘটে যায় ভয়াবহ হত্যাকাণ্ড। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ দপ্তরের তথ্য অনুযায়ী, ২১৫তম স্ট্রিট ইস্ট ও ইস্ট পামডেল বুলেভার্ডের কাছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়।

বিকেল প্রায় ৪টা ৪৮ মিনিটে গুলির খবর পেয়ে শেরিফের টহল টিম সেখানে যায়। তারা একটি গাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় চল্লিশোর্ধ্ব এক নারীকে পান। ঘটনাস্থলেই লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার টিম তাকে মৃত ঘোষণা করে।

এর কিছু দূরে একটি ট্রেইলার টানা এসইউভি থেকে আরও দুইজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। তারাও গুলিতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এখনো নিহতদের নাম প্রকাশ করা হয়নি। কোনো সন্দেহভাজনের তথ্যও দেওয়া হয়নি। লেফটেন্যান্ট স্টিভেন ডি জং-এর নেতৃত্বে শেরিফ দপ্তরের হত্যাকাণ্ড তদন্ত টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

যাদের কাছে এ ঘটনার তথ্য আছে, তাদেরকে শেরিফ দপ্তরের (৩২৩) ৮৯০-৫৫০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। চাইলে নাম প্রকাশ না করেই লস এঞ্জেলেস ক্রাইম স্টপার্সের (৮০০) ২২২-৮৪৭৭ নম্বরে বা অনলাইনে তথ্য দেওয়া যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত