আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

হারিকেন এরিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে, আকারে বড় হচ্ছে ঝড়

হারিকেন এরিন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে, আকারে বড় হচ্ছে ঝড়

ছবিঃ এলএবাংলাটাইমস

হারিকেন এরিন শক্তি কমে ক্যাটাগরি–৩ ঝড়ে পরিণত হলেও এটি ক্যারিবীয় সাগরের বাহামা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসতে আসতে আরও আকারে বড় হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

শনিবার রাতে এটি বিরল এক ক্যাটাগরি–৫ ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তখন এর বাতাসের গতি ঘণ্টায় ১৬০ মাইল (২৬০ কিমি)। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঝড়টি সামনের দিনগুলোতে ধীরে ধীরে আরও বিস্তৃত হবে। বর্তমানে হারিকেনের কেন্দ্র থেকে প্রায় ২০৫ মাইল পর্যন্ত ট্রপিক্যাল ঝড়–শক্তির বাতাস ছড়িয়ে পড়ছে। ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোয় আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এটি ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেন হলেও মূল যুক্তরাষ্ট্রের স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা নেই।

এনএইচসি পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন, শুক্রবার এটি ট্রপিক্যাল ঝড় থেকে মাত্র কয়েক ঘণ্টায় “বিস্ফোরণগতভাবে গভীর ও শক্তিশালী” হয়ে ওঠে। তবে ধীরে ধীরে এর গতিবেগ কমছে এবং এটি উত্তরমুখী হয়ে যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে আটলান্টিক মহাসাগরের দিকে ফিরে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বর্তমানে এটি পুয়ের্তো রিকো ও ডোমিনিকান রিপাবলিকের উত্তরে অবস্থান করছে, যেখানে বাতাসের গতি ঘণ্টায় ১২৫ মাইল পর্যন্ত পৌঁছেছে। রবিবার ভার্জিন দ্বীপপুঞ্জ ও টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত হতে পারে।

টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সেখানে প্রবল বাতাস ও বিপজ্জনক রিপ কারেন্ট তৈরি হতে পারে, যা সাগরে মানুষকে ভাসিয়ে নিয়ে যেতে সক্ষম।

রবিবার সকাল ৯টায় (জিএমটি) এনএইচসি জানিয়েছে, এরিন আরও বিস্তৃত হচ্ছে এবং কেন্দ্র থেকে ২৫ মাইল পর্যন্ত হারিকেন–শক্তির বাতাস ছড়িয়ে পড়ছে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট তৈরি হবে বলে সতর্ক করেছেন মাইক ব্রেনান। বিশেষ করে ফ্লোরিডা ও মিড-আটলান্টিক অঞ্চলে সবচেয়ে বিপজ্জনক স্রোত তৈরি হতে পারে। এছাড়া বাহামা ও বারমুডায় ভারী বৃষ্টিপাত ও প্রাণঘাতী সাগর স্রোতের সম্ভাবনা রয়েছে।

গেল ফোর্স বাতাসের কারণে মার্কিন কোস্টগার্ড ইতোমধ্যেই পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভা এবং ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।

মার্কিন আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) জানিয়েছে, এ বছরের আটলান্টিক মৌসুম স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্যাটাগরি–৪ ও ৫ শক্তির ঝড়ের সংখ্যাও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত