আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ইয়েমেনের রাজধানীতে বিস্ফোরণ: ইসরায়েলের হামলায় বিদ্যুৎকেন্দ্রে আগুন

ইয়েমেনের রাজধানীতে বিস্ফোরণ: ইসরায়েলের হামলায় বিদ্যুৎকেন্দ্রে আগুন

ইসরায়েলি নৌবাহিনী ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আজ রোববার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে, বিদ্যুৎকেন্দ্রটি হুথিরা ব্যবহার করেছিল, কিন্তু তারা এর কোনো প্রমাণ দেয়নি।

স্থানীয় আল মাসিরাহ টিভি জানান, ইসরায়েলি আগ্রাসন হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। হামলার ফলে আগুন লাগে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, জরুরি কর্মীরা আরও ক্ষতি এড়াতে সক্ষম হয়েছেন। সানার বাসিন্দারাও কমপক্ষে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনী দাবি, এই স্থানটি হুথি যোদ্ধারা ব্যবহার করছিল। আল জানিরা জানান, কিন্তু তারা একটি বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার ন্যায্যতার পক্ষে প্রমাণ উপস্থাপন করেনি। এই হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।


ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দখলদার বাহিনী দাবি করেছে, এই হামলা ছিল হুথিদের বারবার ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সরাসরি প্রতিশোধ।

গাজায় ইসরায়েলের গণহত্যার জবাবে ২০২৩ সাল থেকে হুথিরা বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। ইসরায়েলও গুরুত্বপূর্ণ হোদেইদাহ বন্দরসহ ইয়েমেনের বিভিন্ন অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরেও আক্রমণ করেছে।

লোহিত সাগরের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত জাহাজগুলোতে হুথিরা হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যও ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে। হুথিরা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধ এবং গাজা অবরোধের প্রতিক্রিয়া হিসাবে তাদের পদক্ষেপ জলপথ দিয়ে যাওয়া বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে।

গত মে মাসে ওয়াশিংটন এবং হুথিরা একে অপরের ওপর হামলা বন্ধ করার বিষয়ে সমঝোতায় এসে আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা করে। হুথিরা জোর দিয়ে বলেছিল, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

যুদ্ধবিরতি ঘোষণার আগে মার্কিন বাহিনী ইয়েমেনে শত শত বিমান হামলা চালিয়ে ২৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক ও বিদেশি অভিবাসী ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতি বোমাবর্ষণ বন্ধ করবে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত