আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিলেটে পাথরের সঙ্গে শাহ আরেফিন টিলাও লুট হয়ে গেল

সিলেটে পাথরের সঙ্গে শাহ আরেফিন টিলাও লুট হয়ে গেল

সিলেটের কোম্পানীগঞ্জের ঐতিহাসিক শাহ আরেফিন টিলা এক বছরের অব্যাহত পাথর উত্তোলনের ফলে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রভাবশালীদের নিয়ে গঠিত ২৬ সদস্যের সংঘবদ্ধ চক্রের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় কোটি কোটি টাকার পাথর উত্তোলনের কারণে ১৩৬ একর এলাকা বিরান ভূমিতে পরিণত হয়েছে।

 

ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের এ স্থানে আগে হজরত শাহ আরেফিন (রহ.)-এর আস্তানা, মসজিদ ও কবরস্থান ছিল। তবে গত এক বছরে পাথরখেকোরা আস্তানাসহ পুরো টিলাকে ধ্বংস করেছে। স্থানীয়রা জানান, টিলার ভেতরে তৈরি হয়েছে অসংখ্য পুকুরসম গর্ত, কেটে ফেলা হয়েছে পাহাড়ি রাস্তা—এখন পুরো এলাকা এমন দেখাচ্ছে যেন বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে।

 

টিলার কিছু অংশ ধ্বংস করে পাথর উত্তোলনের পর কেবল হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানাসহ একাংশ অক্ষত ছিল। স্থানটিকে কেন্দ্র করে অবশিষ্ট ছিল কিছু গাছ ও বড় আকারের কয়েক হাজার সংরক্ষিত পাথর। এক বছরে শুধু শাহ আরেফিনের (রহ.) আস্তানাই নয়, পুরো টিলা ও পাশের মসজিদ-কবরস্থানের জায়গাও ধ্বংস করে পাথর উত্তোলন করেছে পাথরখেকোরা। সম্প্রতি পাথর নিয়ে হইচই শুরু হলে অভিযানে নামে যৌথ বাহিনী। সে সুযোগে তিন দিন ধরে টিলা ধ্বংস করে পাথর উত্তোলন থেকে সরে দাঁড়ায় পাথরখেকোরা। তাদের লক্ষ্য ছিল টিলা এলাকার অবশিষ্ট মসজিদ ও কবরস্থানে জায়গা ধ্বংস করে পাথর উত্তোলন করা। কিন্তু প্রশাসনের কঠোর অবস্থানে তারা সরে দাঁড়ায়– এমন তথ্য জানিয়েছেন স্থানীয় একাধিক বাসিন্দা। 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পাথর উত্তোলনে জড়িতরা বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও যুবদলের নেতাকর্মীসহ প্রভাবশালী ব্যক্তি। প্রতিদিন ২০–৪০টি ট্রাক পাথর টিলা থেকে বিক্রি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন মনির মিয়া, ফয়জুর রহমান, সেবুল আহমেদ, আজির উদ্দিন, ইসমাইল আলী, ইব্রাহিম মিয়া, ইয়াকুব আলী, বাবুল আহমদ প্রমুখ।

 

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, পাথর উত্তোলন রোধে পুলিশ চারবার হামলার শিকার হয়েছে। বর্তমানে উত্তোলন স্থগিত আছে। তবে স্থানীয়রা আশঙ্কা করছেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও পাথর উত্তোলন শুরু হতে পারে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, এক বছরে একাধিক অভিযান চালানো হয়েছে, কিন্তু টিলাকে রক্ষা করা সম্ভব হয়নি। ২০০৯ সালে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে ১৩৭ দশমিক ৫০ একরের টিলাকে ‘মরা কঙ্কাল’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এখন মসজিদ ও কবরস্থানের সামান্য অংশ ছাড়া আর কিছু অবশিষ্ট নেই।

শাহ আরেফিন টিলার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কয়েকশ বছর আগে দরবেশ হজরত শাহ আরেফিন (রহ.) এখানে আস্তানা গড়ে তোলেন। এরপর থেকে এখানকার স্থাপনা ও ওরস আয়োজন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আকর্ষণ করত। তবে অব্যাহত পাথর উত্তোলনের কারণে তা এখন ইতিহাসের পাতায় স্থান পেয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত