আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ওয়েব সিরিজে ‘ছোট বাদশা’ আরিয়ান খান, বাবার ভঙ্গিতেই ডেবিউ

ওয়েব সিরিজে ‘ছোট বাদশা’ আরিয়ান খান, বাবার ভঙ্গিতেই ডেবিউ

কথায় আছে— বাপকা বেটা! বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানও যেন বাবার পথেই হাঁটছেন। সদ্য জনসম্মুখে এসেছে তার প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’–এর ফার্স্ট লুক ও টিজার। আরিয়ানকে দেখে দর্শকমহলে শুরু হয়েছে নতুন আলোচনা— অনেকে ইতিমধ্যেই তাকে ডাকছেন ‘ছোট বাদশা’।

 

অভিনয়ের পাশাপাশি এই সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন আরিয়ান নিজেই। আর টিজারের শুরুতেই বাজতে দেখা যায় শাহরুখ অভিনীত মহব্বতে ছবির সেই ভায়োলিন সুর— সঙ্গে সংলাপ ‘এক লাড়কি থি দিওয়ানি সি’। যা মুহূর্তেই ফিরিয়ে দেয় দুই দশক আগের সিনেমার স্মৃতি।

 

টিজারের প্রথম অংশে রোম্যান্স থাকলেও, আরিয়ানের প্রবেশের পর গল্পে আসে অ্যাকশনের ছোঁয়া। তাকে বলতে শোনা যায়—“বলিউড জিসসে আপনে সালো সে প্যায়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা।” সংলাপটি দেখে অনেকে মনে করছেন, এভাবেই তিনি বাবাকে উদ্দেশ করে সিরিজটি ডেডিকেট করেছেন।

শাহরুখপুত্রের এই প্রথম উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে তীব্র উন্মাদনা তৈরি হয়েছে। জানা গেছে, গৌরী খান প্রযোজিত ও আরিয়ান পরিচালিত এই ওয়েব সিরিজ চলতি বছরের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পাবে। তবে নির্ধারিত তারিখ এখনও ঘোষণা হয়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত