আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সান বার্নার্ডিনোতে অভিবাসন অভিযানে ফেডারেল এজেন্টের গুলি

সান বার্নার্ডিনোতে অভিবাসন অভিযানে ফেডারেল এজেন্টের গুলি

ছবি: এলএবাংলাটাইমস

অভিবাসনবিষয়ক অভিযানে সান বার্নার্ডিনোতে এক ফেডারেল এজেন্ট গুলি চালিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS)।

শনিবার সকালে এই অভিযান চালানো হয়। ভুক্তভোগী মার্টিন জানান, তিনি শ্বশুর ও ১৮ বছরের জামাতাকে নিয়ে কাজে বের হয়েছিলেন। হঠাৎ করে মুখোশ পরা কয়েকজন লোক ও অনচিহ্নিত গাড়ি তাদের ঘিরে ফেলে। তারা জানালা নামাতে ও দরজা খুলতে বললেও নিজেদের পরিচয় দেয়নি।

পরিবারটি ভেতরে থাকলে এজেন্টরা জানালা ভেঙে ফেলে। এ সময় ভয় পেয়ে চালক গাড়ি সরালে তিনটি গুলির শব্দ শোনা যায়। গুলি গাড়ির দরজায় লাগে, তবে সামনের আসনে থাকা যুবক অল্পের জন্য রক্ষা পান।

পরে পরিবারটি পুলিশকে খবর দিলে ফেডারেল সংস্থাগুলো তাদের বাড়ি ঘিরে ধরে। পরিবারের দাবি, যে কর্মকর্তা গুলি চালিয়েছেন, তিনি পরে অস্বীকার করেন। কিন্তু গাড়িতে স্পষ্ট গুলির চিহ্ন রয়েছে।

DHS জানিয়েছে, অভিযানের সময় চালক গাড়ি থেকে নামতে অস্বীকার করেন এবং কর্মকর্তাদের ওপর গাড়ি চালান। এতে দুজন কর্মকর্তা আহত হন এবং আত্মরক্ষার্থে একজন এজেন্ট গুলি চালান। তবে ঘটনাস্থলের ভিডিওতে গাড়ি দিয়ে আক্রমণের প্রমাণ মেলেনি।

সান বার্নার্ডিনো পুলিশ জানায়, তারা প্রথমে ঘটনাস্থলে গেলেও ক্যালিফোর্নিয়ার আইনে অভিবাসন অভিযান সরাসরি সহায়তা করতে পারেনি। তবে পরে ভিড় জমে গেলে নিরাপত্তার স্বার্থে পুলিশ ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করে।

অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনায় জবাবদিহিতা বাড়ানো জরুরি। তাদের মতে, এভাবে অভিযান চালানো মানুষকে আতঙ্কিত করছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত