আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

রাতভর ভূকম্পনে কেঁপে উঠলো ইনল্যান্ড এম্পায়ার, ক্ষয়ক্ষতির খবর নেই

রাতভর ভূকম্পনে কেঁপে উঠলো ইনল্যান্ড এম্পায়ার, ক্ষয়ক্ষতির খবর নেই

ছবিঃ এলএবাংলাটাইমস

বুধবার ভোররাতে একের পর এক ভূমিকম্পে কেঁপে ওঠে ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ার অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি রাত ১টা ২ মিনিটে অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৫ এবং উৎপত্তিস্থল ছিল অন্টারিও শহর থেকে প্রায় ৪.৬ মাইল দক্ষিণ-পূর্বে, মাটির প্রায় ৪ মাইল গভীরে।

মাত্র ১২ মিনিট পর একই স্থানে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল একই ৩.৫। এটি অন্টারিওর ৪.৪ মাইল দক্ষিণ-পূর্বে সংঘটিত হয় এবং গভীরতাও ছিল পূর্ববর্তীটির মতোই।

অন্টারিওতে একটি গুদামে কাজ করা স্যাম ওসমান বলেন, “দুইবারই কম্পন টের পেয়েছি। গুদামে থাকা ছোট জিনিসপত্র কাঁপছিল, তবে বড় কিছু ঘটেনি… আমি তো ক্যালিফোর্নিয়ান, এসবের সাথে অভ্যস্ত।”

এরপর রাত ২টায় লাইটল ক্রিক এলাকার উত্তরে আরেকটি ভূমিকম্প হয়, যেটি ছিল সবচেয়ে শক্তিশালী—মাত্রা ৩.৭ এবং গভীরতা ছিল ৬ মাইলের বেশি। ১১ মিনিট পর সেই এলাকায় ২.১ মাত্রার আরেকটি কম্পন হয় এবং সকাল ৫টা ২৫ মিনিটে আরেকটি ২.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এই ভূমিকম্পগুলোর আগে মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটে রিয়াল্টো এলাকায় ৩.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এর আগের সপ্তাহেও রিয়াল্টো এলাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্পসহ আরও কয়েকটি কম্পন অনুভূত হয়।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় কী করবেন?

ক্যালিফোর্নিয়া স্বাস্থ্য বিভাগ (CDPH) ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে:

ড্রপ (Drop): সঙ্গে সঙ্গে মাটিতে হাত ও হাঁটু গেঁড়ে বসুন, যাতে ভারসাম্য হারিয়ে পড়ে না যান এবং প্রয়োজনে নিরাপদ জায়গায় হামাগুড়ি দিতে পারেন।

কভার (Cover): একটি হাত দিয়ে মাথা ও গলা ঢাকুন। কোনো মজবুত টেবিল বা ডেস্ক থাকলে তার নিচে আশ্রয় নিন। না থাকলে জানালাবিহীন অভ্যন্তরীণ দেয়ালের পাশে নিচু হয়ে বসুন।

হোল্ড অন (Hold On): কম্পন থামা পর্যন্ত আশ্রয় ধরে রাখুন। যদি টেবিল বা আশ্রয়স্থান নড়ে যায়, তাহলে সাথে সাথে সরুন।

প্রাকৃতিকভাবে ভূমিকম্পপ্রবণ অঞ্চল

USGS জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় প্রতি বছর হাজার হাজার ভূমিকম্প হয়, তবে বেশিরভাগই অত্যন্ত হালকা মাত্রার। প্রতিবছর শত শত কম্পনের মাত্রা ৩.০-এর বেশি হলেও মাত্র ১৫ থেকে ২০টি কম্পন ৪.০ বা তার চেয়ে বেশি শক্তিশালী হয়। পুরো উত্তর আমেরিকায় শুধু আলাস্কা-তেই ক্যালিফোর্নিয়ার চেয়ে বেশি ভূমিকম্প হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত