আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

প্রথম দিনেই ‘ধূমকেতু’ ২ কোটি আয় করল

প্রথম দিনেই ‘ধূমকেতু’ ২ কোটি আয় করল

অবশেষে অভিনেতা দেব অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা 'ধূমকেতু' মুক্তি পেল। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসে ছবিটি। দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করে ২ কোটি ১০ লাখ টাকা আয় করে।


ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে যে সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক মহলে ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।


শুভশ্রী-দেব দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সাফল্যের খবরটি শেয়ার করেন। শুভশ্রী একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’

এই মন্তব্যে বোঝা যায়, টিম ‘ধূমকেতু’ দর্শকদের ভালোবাসা পেয়ে কতটা উচ্ছ্বসিত।শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


তিনি লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা, আবেগ, অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে সারা বাংলা জুড়ে আমাদের ছবি নিয়ে এই উন্মাদনা দেখে।’

১৫, ১৬ এবং ১৭ আগস্ট টানা তিন দিন ছুটি থাকায় ‘ধূমকেতু’র বক্স অফিস কালেকশন আরও কয়েকগুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই লম্বা ছুটির কারণে দর্শকদের প্রেক্ষাগৃহে ভিড় আরও বাড়বে, যা সিনেমাটির সাফল্যের নতুন মাত্রা যোগ করবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত