আপডেট :

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

ওয়েম্বলিতে ওয়েসিস কনসার্টে ভয়াবহ দুর্ঘটনা: ১৭০ ফুট উপর থেকে পড়ে প্রাণ গেল এক ভক্তের

ওয়েম্বলিতে ওয়েসিস কনসার্টে ভয়াবহ দুর্ঘটনা: ১৭০ ফুট উপর থেকে পড়ে প্রাণ গেল এক ভক্তের

ছবিঃ এলএবাংলাটাইমস

লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ওয়েসিস ব্যান্ডের বহু প্রতীক্ষিত পুনর্মিলনী কনসার্টে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। শনিবার রাতে স্টেডিয়ামের উপরের স্তর থেকে পড়ে এক ভক্তের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

নিহত ব্যক্তি চল্লিশের কোঠার এক পুরুষ, যিনি কনসার্টের শেষ পর্যায়ে স্টেডিয়ামের প্রায় ১৭০ ফুট উচ্চতায় বসা অবস্থায় নিচে পড়ে যান। স্থানীয় সময় রাত ১০টার পরপরই পুলিশ ও মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং ভিকটিমকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। বিবিসি জানিয়েছে, মৃতদেহে পতনের সাথে সামঞ্জস্যপূর্ণ গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

এক বিবৃতিতে ওয়েসিস ব্যান্ড বলেছে, “গত রাতে আমাদের কনসার্টে এক ভক্তের দুঃখজনক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। নিহত ব্যক্তির পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

৯০,০০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় ভেন্যু। এটি তিনটি স্তরে বিভক্ত। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্টেডিয়ামের অনেক অংশে ছড়িয়ে পড়া পানীয়র কারণে মেঝেগুলো বরফের মতো পিচ্ছিল হয়ে পড়েছিল। বিশেষ করে মধ্য ও উপরের তলা ছিল ‘অত্যন্ত বিপজ্জনক’। অনেকে ধারণা করছেন, কনসার্ট শেষে ভীড়ের মধ্যে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় ওই ব্যক্তি পড়ে যেতে পারেন।

পুলিশ এখন ঘটনার প্রত্যক্ষদর্শীদের খুঁজছে, যারা হয়তো মোবাইল ফোনে দুর্ঘটনার ভিডিও ধারণ করে থাকতে পারেন। জনসাধারণের কাছ থেকেও তথ্য চাওয়া হচ্ছে।

১৯৯১ সালে ম্যানচেস্টারে গঠিত ওয়েসিস ব্যান্ড ৯০’র দশকের বিটপপ আন্দোলনের অগ্রদূত ছিল। ব্যান্ডটি সাতটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করে ২০০৭ পর্যন্ত। দুই ভাই, লিয়াম ও নোয়েল গ্যালাঘার ব্যান্ডের মুখ্য দুই সদস্য। ২০০৯ সালে পারস্পরিক দ্বন্দ্বের কারণে নোয়েল ব্যান্ড ছেড়ে দেন।

প্রায় ১৬ বছর পর এবারই প্রথম একত্রিত হয়েছে ব্যান্ডটি। ট্যুর শুরু হয়েছিল ৪ জুলাই কার্ডিফ থেকে। শনিবার ছিল ওয়েম্বলিতে তাদের চতুর্থ শো। ব্যান্ড ম্যানেজমেন্ট জানিয়েছে, এই দুঃখজনক ঘটনাসত্ত্বেও নির্ধারিত ট্যুর চলবে আগের সূচি অনুযায়ী।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত