আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

যুক্তরাজ্যের লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ দিবস বুদ্ধিজীবী পালিত

যুক্তরাজ্যের লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ দিবস বুদ্ধিজীবী পালিত

বিজয়ের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, ঠিক তখনই দেশীয় রাজাকার আলবদর, আল শামস বাহিনী হত্যা করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেই আলোর দিশারীদের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আমাদের জাতিস্বত্বা বিনির্মাণের পথে এক অন্ধকার এঁকে দিয়েছিল তারা। বাংলাদেশে তারাই ধারাবাহিকতা আজও বিদ্যমান বলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বক্তারা বলেন।

১৪ ডিসেম্ভর শহীদ বুদ্ধিজীবী দিবসে ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছরের মত যুক্তরাজ্যের লন্ডনের আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে, যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন ও শহীদ দিবস বুদ্ধিজীবী পালিত হয়েছে।

যুক্তরাজ্য কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরা পারভীনের পরিচালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কবি হামিদ মোহাম্মদ ও শামীম আজাদ, শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সদস্য মারুফ চৌধুরী, মানিবাধিকার কর্মী আবদুল আহাদ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ এনাম, গোলাব আলী, জাসদের মুজিবুল হক মনি, নজরুল ইসলাম অকিব, সহ সভাপতি জামাল আহমদ খান ,আমরা একাত্তরের স্বপন চক্রবর্তী, কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা ও অজন্তা দেব রায়, সহ সভাপতি স্মৃতি আজাদ, সহ সাধারণ সম্পাদক জুয়েল রাজ, সহ সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, বাতিরুল হক সরদার, উর্মি মাযহার, কোষাধ্যক্ষ এনামুল হক এনাম, এনামুল হক জুবের, শাহাব উদ্দীন বাচ্চু , এডভোকেট রুমানা , এফটি জিনিয়া, শফিকুর রহমান, আহমদ ফখর কামাল, এডভোকেট আনিছুর রহমান আনিছ, সুয়েজ মিয়া, কিবরিয়া আহমদ, জয়নাল আবেদিন, হেলাল আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছিল, ৭১;-এর পরাজিত শক্তি বারবার সেই চেতনায় আঘাত হেনেছে, বাংলাদেশের মানুষ সেই আঘাত ব্যর্থ করে ঘুরে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শই জয়ী হয়েছে। আমরা ব্যর্থ হয়েছি ঘাতকদের সাজা নিশ্চিত করতে, আমরা ব্যর্থ হয়েছি এদের চিহ্নিত করতে। তাই, এই পরাজিত শক্তি বার বার ফিরে ফিরে আসছে। মুক্তিযুদ্ধই বাংলাদেশের চেতনা। মুক্তিযুদ্ধই বাঙালির আত্মপরিচয়। আঁধার কেটে যাবে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায়ই সগর্বে মাথা উঁচু করে থাকবে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত