আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাজ্যজুড়ে তুষারঝড়, উড়োজাহাজ চলাচল ব্যাহত

যুক্তরাজ্যজুড়ে তুষারঝড়, উড়োজাহাজ চলাচল ব্যাহত

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাজ্যে তুষারঝড়ে ব্যাহত হচ্ছে জনজীবন। একের পর এক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। তুষারঝড়ের কারণে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

লন্ডনে গতকাল শনিবার সন্ধ্যা থেকে তুষারপাত ও তুষারসহ বৃষ্টি হয়। কমতে শুরু করে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলছে, ওয়েলস এবং ইংল্যান্ডের মধ্য, দক্ষিণ ও উত্তরাঞ্চলে আরও জোরালো তুষারপাত ও তুষারসহ বৃষ্টি হতে পারে।

স্কটল্যান্ডের বড় অংশ, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলে তুষারপাতের কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

রাতভর ভারী তুষারঝড়ের কারণে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তালিকায় রয়েছে লিভারপুলের জন লেনন বিমানবন্দর, ম্যানচেস্টার বিমানবন্দর, বার্মিংহাম বিমানবন্দর, লিডস ব্রাডফোর্ড বিমানবন্দর।

শুধু উড়োজাহাজ চলাচল নয়, বরং বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে সড়ক ও রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের জাতীয় রেল কর্তৃপক্ষ যাত্রা শুরুর আগে আবহাওয়া ও ট্রেন চলাচলের হালনাগাদ তথ্য জেনে নিতে অনুরোধ করেছে।

জানা গেছে, ভারী তুষারঝড়ের কারণে এরই মধ্যে স্কটল্যান্ড, ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও ট্রান্সপেনিনি এক্সপ্রেস রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। উত্তর ইংল্যান্ডের মহাসড়কগুলোয় ২৫ সেন্টিমিটারের বেশি বরফ জমার সতর্কতা জারি রয়েছে।

ভারী তুষারপাতের কারণে যুক্তরাজ্যের মধ্যাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং ওয়েলসের অনেক জায়গা আজ রোববার সকালে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। বিকেল নাগাদ বিদ্যুৎ সংযোগ আবার চালু করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত