আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

চীনের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বস্তিতে ভারত

চীনের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বস্তিতে ভারত

ভারত-চীন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সম্পর্কে এক বড় অগ্রগতি এসেছে। চীন জানিয়েছে, তারা ভারতে সার, রেয়ার আর্থ খনিজ ও ম্যাগনেট এবং টানেল বোরিং মেশিনের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠকে দিল্লি এ তিনটি বিষয়ে বিশেষভাবে জোর দিয়েছিল। ভারত স্পষ্ট জানায়, আকস্মিক সার রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় রবি মৌসুমে ডি-অ্যামোনিয়াম ফসফেট  সরবরাহ ব্যাহত হচ্ছে। একইভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ব্যবহৃত টানেল বোরিং মেশিন চীন আটকে দিয়েছিল, যেগুলো চীনের কারখানায় তৈরি করেছিল।

 

এ ছাড়া অটোমোবাইল ও ইলেকট্রনিক্স খাতের পক্ষ থেকে রেয়ার আর্থ ম্যাগনেট ও খনিজ রপ্তানিতে চীনের বিধিনিষেধ নিয়ে গুরুতর উদ্বেগ জানানো হয়।গত মাসে জয়শঙ্কর ও ওয়াং ই দুই দফা বৈঠক করেন। লাদাখ সীমান্তে সেনা প্রত্যাহারের পর উভয়দেশ রাজনৈতিক মতভেদ দূর করতে আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপের অংশ হিসেবে অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল করার বিষয়ে একমত হয়।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককেই নতুন মাত্রা দেবে না, বরং এমন এক সময়ে বার্তা দিচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ চীনের ওপর চাপ বাড়াচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত