আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ক্যালিফোর্নিয়ায় পানির নিচ থেকে নিখোঁজ মা ও শিশুর মরদেহ উদ্ধার

ক্যালিফোর্নিয়ায় পানির নিচ থেকে নিখোঁজ মা ও শিশুর মরদেহ উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টির ৩৬ বছর বয়সী এক মা ও তার আট মাস বয়সী শিশুকে নিখোঁজ হওয়ার কয়েক সপ্তাহ পর রবিবার একটি এসইউভি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গাড়িটি একটি সেতুর নিচে পানির তলায় আটকে ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহতরা হলেন হুইসপার ওউন এবং তার কন্যা স্যান্ড্রা ম্যাককার্টি। ফ্রেসনো কাউন্টি শেরিফের দপ্তর জানায়, তাদের সর্বশেষ দেখা গিয়েছিল ১৫ জুলাই। সেদিন ভোরে হুইসপার তার তিন সন্তান ও সঙ্গীর সঙ্গে এল্ক গ্রোভের বাড়ি থেকে বের হন ফ্রেসনোতে মেয়ের ডাক্তার দেখানোর জন্য। সকাল ৮টা ৩০ মিনিটে চিকিৎসকের চেম্বারে চেক-ইন করেন তিনি।

ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট শেষে দুপুরে তারা হুইসপারের ভাইয়ের বাড়িতে যান এবং বিকেল ৫টার দিকে ফ্রেসনো ছাড়েন। রাত ৮টার দিকে অ্যাটওয়াটার এলাকায় লাইসেন্স প্লেট রিডারে তাদের গাড়ি ধরা পড়ে। সেখানকার একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হুইসপার পার্কিং লটে মেয়ের ডায়াপার পরিবর্তন করছেন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রথমে ধারণা করা হয়েছিল, হুইসপার ফ্রেসনোতে কয়েকদিন থাকতে পারেন, কারণ এমনটা আগেও ঘটেছে। কিন্তু তিন দিন পরও কোনো খোঁজ না পেয়ে তার সঙ্গী পরিবারের সঙ্গে যোগাযোগ করলে উদ্বেগ তৈরি হয়।

রবিবার স্বেচ্ছাসেবী ডুবুরি সংগঠন Adventures With Purpose গাড়িটি খুঁজে পায়। সোনার প্রযুক্তি ব্যবহার করে তারা সান জোয়াকিন কাউন্টির একটি খালের নিচে হাইওয়ে ১২০ এর কাছে গাড়িটির অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে জরুরি সেবাদানকারী সংস্থা গাড়িটি উদ্ধার করে। ফ্রেসনো কাউন্টি শেরিফ নিশ্চিত করেছে, গাড়ির ভেতরেই মা ও শিশুর মরদেহ পাওয়া গেছে।

সংগঠনটি জানায়, “হুইসপার তার মেয়েকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।”

তদন্তকারীরা প্রাথমিকভাবে বলছেন, এখানে কোনো হত্যাকাণ্ডের প্রমাণ মেলেনি। কিভাবে গাড়িটি পানির নিচে গেল তা তদন্ত করছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল।

এদিকে শোকাহত পরিবার সদস্যরা মা ও শিশুর দাফনের খরচ জোগাতে একটি গোফান্ডমি ক্যাম্পেইন চালু করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত