আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলিবর্ষণ: কিশোর গ্রেপ্তার, আহত ৩

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলিবর্ষণ: কিশোর গ্রেপ্তার, আহত ৩

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে শনিবার ভোরে গুলিবর্ষণের ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিট (GMT ০৫:২০) এ ওয়েস্ট ৪৪তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে, বিশ্বের অন্যতম ব্যস্ত পর্যটন কেন্দ্র টাইমস স্কোয়ারের উঁচু বিলবোর্ডের নিচে গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহতদের মধ্যে ১৯ বছর বয়সী এক যুবকের পায়ে, ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পায়ে গুলি লাগে এবং ১৮ বছর বয়সী এক নারীর ঘাড়ে (গ্রেজ) আঘাত লাগে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা স্থিতিশীল আছেন।

টাইমস স্কোয়ারে Raising Cane's চিকেন রেস্তোরাঁর সামনে একটি সংঘর্ষ থেকে এ গুলিবর্ষণের ঘটনা শুরু হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।

গত মাসে, ম্যানহাটনের মিডটাউনে একটি অফিস ভবনে গুলিবর্ষণে চারজন কর্মী নিহত হন। ধারণা করা হয়, ২৭ বছর বয়সী নেভাদা থেকে আসা বন্দুকধারী ন্যাশনাল ফুটবল লীগ (NFL) অফিসকে লক্ষ্যবস্তু করেছিলেন।

নিউইয়র্ক পুলিশ জানায়, সাম্প্রতিক মাসগুলোতে শহরে বন্দুক সহিংসতার হার ঐতিহাসিকভাবে কমেছে। তবে এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন নিউইয়র্ক মেয়র নির্বাচনের মাত্র তিন মাস বাকি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুব অপরাধ দমনে ওয়াশিংটন ডিসির রাস্তায় ফেডারেল এজেন্ট মোতায়েন করেছেন।

শুক্রবার, ট্রাম্প ওয়াশিংটন ডিসির রাস্তায় ফেডারেল এজেন্ট মোতায়েনের নির্দেশ দেন, যেটিকে তিনি “পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া” অপরাধের মাত্রা হিসেবে বর্ণনা করেছেন।

ওয়াশিংটন ডিসির হত্যাকাণ্ডের হার অন্যান্য মার্কিন শহরের তুলনায় এখনও তুলনামূলকভাবে বেশি, এ বছর এখন পর্যন্ত সেখানে মোট ৯৮টি হত্যার ঘটনা রেকর্ড হয়েছে। গত এক দশক ধরে এ হার ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।

তবে ফেডারেল তথ্য অনুযায়ী, গত বছর ওয়াশিংটন ডিসিতে সামগ্রিক সহিংস অপরাধের হার—যেখানে গাড়ি ছিনতাই, হামলা ও ডাকাতি অন্তর্ভুক্ত—গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ছিল।

শনিবার, ট্রাম্প ট্রুথ সোশালে ঘোষণা দিয়েছেন যে তিনি সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলন করবেন, যা তার ভাষায় “ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ কার্যত বন্ধ করে দেবে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত